ছবি: সংগৃহীত
জাতীয়

এক ছাদের নিচে হাজারো পণ্য: এবারের বাণিজ্য মেলার আকর্ষণ

আমার বাঙলা ডেস্ক

পূর্বাচলের বাংলাদেশ–চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসর। দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ৩৫০টি প্রতিষ্ঠানের স্টল নিয়ে জমে উঠেছে মাসব্যাপী এই আয়োজন। হল–এ ও হল–বি ছাড়াও প্রদর্শনী কেন্দ্রের বাইরের অংশে বসেছে বিভিন্ন স্টল।

গ্যাস-সংকটের বাস্তবতায় রান্নাঘরের বিকল্প সরঞ্জামের চাহিদা এবার চোখে পড়ার মতো। সোলাস ব্র্যান্ডের স্টলে ইন্ডাকশন ও ইনফ্রারেড চুলা মিলছে ২ হাজার ৮৮০ টাকা থেকে ৩ হাজার ৮০০ টাকায়। এক মুখ, দুই মুখ ও তিন মুখের গ্যাসের চুলার দাম যথাক্রমে ২ হাজার ৬১০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৭ হাজার ৪৫০ টাকা পর্যন্ত।

বিদেশি স্টলের মধ্যে বরাবরের মতোই নজর কাড়ছে তুর্কিস্তানের আলোকবাতির দোকান। ৪ হাজার ৫০০ টাকা থেকে দেড় লাখ টাকা দামের এসব বাতির পাশাপাশি রয়েছে ক্রিস্টাল প্লেট, ট্রে, সিরামিক বাটি, শোপিস, ফুলদানি ও দেয়ালঘড়ি। হাতে তৈরি এসব পণ্যের দাম ১ হাজার থেকে ১৮ হাজার টাকার মধ্যে।

ঘর সাজানোর অনুষঙ্গ হিসেবে রয়েছে ইস্তাম্বুল ও কাশ্মীরি কার্পেট। সিল্ক, উল ও সিনথেটিক কার্পেটের প্রতি বর্গফুটের দাম ২ হাজার থেকে ৫ হাজার টাকা। বড় আকারের কার্পেটের দাম পৌঁছেছে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত।

জুতার স্টলগুলোতেও ভিড় কম নয়। ভারতীয় ও পাকিস্তানি নাগরা, চটি ও স্যান্ডেল মিলছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৮০০ টাকায়। শিশুদের নাগরা পাওয়া যাচ্ছে ৫০০ টাকায়। একই সঙ্গে শীতপোশাকের স্টলে রয়েছে কাশ্মীরি শাল, কম্ফোর্টার, বালিশ ও বেডশিট।

পোশাকের ক্ষেত্রে ছেলেদের জন্য ব্লেজার ও কোটির দোকান চোখে পড়ে বেশি। ব্লেজারের দাম শুরু ১ হাজার ৬০০ টাকা থেকে। মেয়েদের জন্য রয়েছে থ্রি–পিস, তাঁতের শাড়ি, জামদানি ও খাদি কাপড়ের শাড়ি। প্রাকৃতিক রঙে রাঙানো থ্রি–পিস পাওয়া যাচ্ছে ১ হাজার ২০০ টাকা থেকে। টাঙ্গাইলের তাঁতের শাড়ির দাম ৭৫০ টাকা থেকে শুরু করে জামদানির দাম উঠেছে ৬৫ হাজার টাকা পর্যন্ত।

শিশুদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে দুরন্ত সাইকেল। ৪০ শতাংশ পর্যন্ত ছাড়ে শিশুদের সাইকেল বিক্রি হচ্ছে ৪ হাজার ২০০ টাকা থেকে। বড়দের সাইকেলের দাম ১৪ হাজার থেকে ৫৫ হাজার টাকা। বৈদ্যুতিক প্যাডেল অ্যাসিস্ট সাইকেল মিলছে ছাড়ে ৫৫ হাজার টাকায়।

আরএফএলের স্টলে রয়েছে শিশুদের খেলনা ও গৃহস্থালি পণ্য। স্কুটি, রাইডার, ব্লক, বাইক, গাড়ি থেকে শুরু করে রঙিন অ্যাক্রিলিক তৈজসপত্রও পাওয়া যাচ্ছে। প্লেট–বাটির দাম শুরু ৫০ টাকা থেকে।

প্রদর্শনী কেন্দ্রের বাইরে রয়েছে বাংলাদেশ জেল কারা পণ্যের দোকান। দেশের ২৮টি কারাগারের বন্দীদের তৈরি বাঁশ–বেত, পাট, কাঠ ও লোহার তৈরি ৪০০–এর বেশি পণ্য বিক্রি হচ্ছে এখানে। রয়েছে আসবাব, পোশাক, জুতা ও নকশিকাঁথা।

এ ছাড়া জুলাই স্মৃতি ফাউন্ডেশনের স্টলে বিক্রি হওয়া পণ্যের অর্থ যাচ্ছে পুনর্বাসন সহায়তায়। শিশুদের জন্য রয়েছে আলাদা শিশুপার্ক ও বিভিন্ন রাইড।

ঘুরে কেনাকাটার ক্লান্তি দূর করতে মেলার শেষ প্রান্তে আছে সরাসরি তুরস্ক থেকে আসা শেফদের পরিচালিত টার্কিশ রেস্তোরাঁ। ২০০ থেকে ১ হাজার ২০০ টাকায় মিলছে টার্কিশ কাবাবসহ নানা খাবার।

মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা এবং শুক্র–শনিবার রাত ১০টা পর্যন্ত খোলা। যাতায়াতের জন্য রয়েছে বিআরটিসির বিশেষ শাটল বাস সার্ভিস। প্রবেশমূল্য ৫০ টাকা, শিশুদের জন্য ২৫ টাকা। অনলাইনে টিকিট কেটে ছাড় পাওয়ার সুযোগও রয়েছে।

সময় থাকলে একদিন ঘুরে আসতেই পারেন-কারণ বাণিজ্য মেলা মানেই এবার শপিং, বিনোদন আর অভিজ্ঞতার এক পূর্ণাঙ্গ আয়োজন।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টি ও অতি দৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি...

খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা

"বৃক্ষরোপনে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

বিদ্যুৎ বিতরণ এবার বেসরকারি খাতে

সেবার মান উন্নয়ন, জবাবদিহিতা নিশ্চিত এবং বিল আদায়ের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে সর...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

ব্যাংক একীভূতকরণ: বিশ্বে সফল, বাংলাদেশে কী হবে?

বাংলাদেশের ব্যাংকিং খাত এক নজিরবিহীন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘদিনের...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ব...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
খেলা