আবু জাফর
বিনোদন

‘এই পদ্মা এই মেঘনা’ গানের রচয়িতা মারা গেছেন

আমার বাঙলা ডেস্ক

‘এই পদ্মা এই মেঘনা’— শিরোনামের গানের গীতিকার, সুরকার আবু জাফর মারা গেছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গীতিকার আবু জাফরের মেয়ে জিয়ান ফারিয়া জানান, বেশকিছু দিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন সুরকার। তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি এক মেয়ে ও তিন ছেলে রেখে গেছেন। বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীন এ গীতিকারের প্রাক্তন স্ত্রী।

এ সুরকারের মরদেহ নেওয়া হচ্ছে তার জন্মস্থান কুষ্টিয়ায়। বাদ আসর কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে তার জানাজা হবে। গুণী এ মানুষটির প্রয়াণে শোকস্তব্ধ সংগীতাঙ্গন। কেবল সংগীতাচর্চাই নয়, তিনি একজন কবি ও সবার প্রিয় শিক্ষক ছিলেন। শিক্ষকতা পেশার পাশাপাশি সংগীতভুবন আলোকিত করেছেন জাফর।

চুয়াডাঙ্গা কলেজ ও কুষ্টিয়া সরকারি কলেজে বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। তার জন্ম কুষ্টিয়ার কুমারখালীর চাঁদপুর ইউনিয়নের গড়ের বাড়ি কাঞ্চনপুর গ্রামে। রাজশাহী-ঢাকা বেতার এবং টেলিভিশনের নিয়মিত সংগীতশিল্পী ও গীতিকার ছিলেন আবু জাফর।

তার রচিত দেশাত্মবোধক ও আধুনিক গানগুলো তুমুল শ্রোতাপ্রিয়তা লাভ করেছিল। ‘এই পদ্মা এই মেঘনা’ আবু জাফরের সৃষ্টি। এই গান তাকে নিয়ে যায় অনন্য উচ্চতায়। বিবিসির জরিপে সর্বকালের সেরা ২০টি গানের মধ্যে স্থান করে নেয় গানটি।

আবু জাফর সংগীত ক্যারিয়ারে অসংখ্য গান উপহার দেননি। তবে যা দিয়েছেন তাই কালজয়ী। ‘তোমরা ভুলেই গেছ মল্লিকাদির নাম’, ‘নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে’, ‘আমি হেলেন কিংবা মমতাজকে দেখিনি’, ‘তুমি রাত আমি রাতজাগা পাখি’— গানগুলো এখনো সমান শ্রোতাপ্রিয়।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

ইরাক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

সরকারি হাসপাতালে রোগীর ঢল, দালালের ফাঁদে নিঃস্ব মানুষ

উন্নত চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং নির্ভরযোগ্য রোগ নির্ণয়ের আশায়...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

খাবার নিয়ে বিরোধে হত্যাকাণ্ড

ভারতের বিহারে খাবার দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে এক নারীকে হত্যার অভিযোগ উঠে...

ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন ম্রুনালের

বলিউড অভিনেত্রী ম্রুনাল ঠাকুরকে নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা