বিনোদন

ঈদের ওটিটিতে আলোচিত তিন কনটেন্ট

বিনোদন প্রতিবেদক

ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্মে নতুনের সমাহার। বাংলাদেশি দর্শকরা দেখতে পারেন, এমন তিনটি প্ল্যাটফর্মে যেসব কনটেন্ট মুক্তি পেয়েছে, সেগুলো নিয়েই এই আয়োজন-

মাইশেলফ অ্যালেন স্বপন ২

২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘সিন্ডিকেট’ সিরিজ থেকেই মূলত ‌‘অ্যালেন স্বপন’ চরিত্রটি দর্শকমহলে আলোচিত। এরপর সেটি পূর্ণ মাত্রায় ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজে তুলে ধরেন নির্মাতা শিহাব শাহীন। এবার মুক্তি পাচ্ছে এর দ্বিতীয় কিস্তি।

অ্যালেন স্বপনের প্রথম কিস্তির শেষ দৃশ্যে দেখা গিয়েছিল, মুখ ঢাকা একজনের সঙ্গে কথা বলছেন স্বপন। কে সেই মুখ ঢাকা মানুষ? কেনই-বা স্বপনকে খুঁজছিলেন তিনি? এমন আরও কিছু প্রশ্নের জট খুলছে এবারের সিজনে। মুখ্য ভূমিকায় বরাবরের মতো থাকছেন অভিনেতা নাসির উদ্দিন খান।

অন্যদিকে, এই ফ্র্যাঞ্চাইজিতে প্রথমবারের মতো যুক্ত হয়েছেন গায়িকা জেফার রহমান। এ ছাড়াও রয়েছেন প্রথম সিজনের রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরাও। পাশাপাশি নতুন অভিনয়শিল্পীদেরও দেখা মিলবে।

জিম্মি

ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাচ্ছে ‘জিম্মি’। জয়া আহসান অভিনীত প্রথম সিরিজ এটি। এর আগে এই অভিনেত্রীকে নুহাশ হুমায়ূনের ‘২ষ’ সিরিজের শেষ পর্ব ‘বেসুরা’তে দেখা গেলেও, পূর্ণ মাত্রায় এবারই প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করলেন তিনি। এটি পরিচালনা করেছেন ‘মহানগর’খ্যাত নির্মাতা আশফাক নিপুণ।

সিরিজটির গল্প এগিয়েছে একজন নিম্নপদস্থ সরকারি কর্মচারীকে ঘিরে, যিনি এক দশকেরও বেশি সময় ধরে কোনো প্রমোশন পাননি। সংসারে টানাপোড়েন লেগেই আছে, যদিও তিনি উচ্চাকাঙ্ক্ষী। একদিন অফিসের স্টোররুমে বড় অঙ্কের টাকা ভর্তি একটি বাক্স খুঁজে পান সেই কর্মচারী। এরপরই তার জীবনে নেমে আসে এক অদ্ভুত সংকট। সেই টাকা তাকে কোন পথে নিয়ে যাবে? তিনি কি নিজের জীবন বদলে ফেলার সুযোগ কাজে লাগাবেন নাকি আরও গভীর সমস্যায় জড়িয়ে পড়বেন? সেই চিত্রই ফুটে উঠেছে সিরিজটির পর্দায়। এতে জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, প্রান্তর দস্তিদার, এরফান মৃধা শিবলু প্রমুখ।

হাউ সুইট

টিভি নাটকের মতো ওটিটি দুনিয়াতেও ইতিমধ্যে বাজিমাত করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা কাজল আরেফিন অমি। এবার ঈদে তার পরিচালনায় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে ‍মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। রোমান্স-কমেডি নির্ভর গল্পে জুটি বেঁধেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ।

ওয়েব ফিল্মটির টিজার-ট্রেলারে বিনোদনধর্মী একটি সিনেমার আভাস পাওয়া গেছে। যদিও গল্প সম্পর্কে তেমন আন্দাজ করা যায়নি। নির্মাতা মূলত এতে সিনেমাটির চুম্বক অংশ তুলে ধরেছেন। টিজারের শুরুতেই দেখা যায়, সদরঘাটে অপূর্ব। এরপরই ফারিণকে দেখা যায় দৌড় দিতে!

এতে অপূর্ব-ফারিণ ছাড়াও অভিনয় করেছেন সাইদুর রহমান পাভেল, সুষমা সরকার, এরফান মৃধা শিবলু প্রমুখ।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা