ছবি: সংগৃহীত
সারাদেশ

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ

সাভার প্রতিনিধি:

সাভারে আশুলিয়ায় বন্ধ ঘোষিত ইনজেনিটেক্স বিডি লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা পূর্বের চুক্তি অনুযায়ী বকেয়া বেতন, চাকরি থেকে অব্যাহতির ক্ষতিপূরণসহ সকল আইনগত পাওনাদি দ্রুত পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

শুক্রবার দুপুরে আশুলিয়ার শিমুলতলা এলাকায় অবস্থিত কারখানাটির সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন ভুক্তভোগী শ্রমিকরা।
মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জামগড়া এলাকায় গিয়ে মানববন্ধনে মিলিত হয়। এ সময়ম শতাধিক শ্রমিক-কর্মচারী ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধন থেকে বক্তারা অভিযোগ করেন, কারখানা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করলেও পূর্বের চুক্তি অনুযায়ী শ্রমিকদের বকেয়া বেতন, চাকরি থেকে অব্যাহতির ক্ষতিপূরণ এবং অন্যান্য আইনগত পাওনা এখনো পরিশোধ করেনি। ফলে অনেক শ্রমিক ও তাদের পরিবার চরম আর্থিক সংকটে পড়েছেন।

বক্তারা অবিলম্বে সকল শ্রমিকের ন্যায্য পাওনা পরিশোধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। তারা বলেন, দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

কর্মসূচিতে বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি তুহিন চৌধুরী এবং সবুজ বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি ঈসমাইল হোসেন ঠান্ডুর নেতৃত্বে শ্রমিক নেতা মিজানুর রহমান, কবির হোসেন, জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও বিপুল সংখ্যক শ্রমিক অংশগ্রহণ করেন।

তবে এ বিষয়ে ইনজেনিটেক্স বিডি লিমিটেড কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন এমডি টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

বাংলাদেশসহ ৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিতইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামল...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

মতিঝিলে ছাতা থেকে বোমা উদ্ধার

রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরের মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি ছাতার ভেতরে র...

কলকাতায় ব্রাজিল, বাংলাদেশ সফরের দাবিও

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

শিক্ষার্থীদের পাশে কি শাহরুখ?

ভারতের নিট (এনইইটি) পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ ঘিরে দিল্লির যন্তর-মন্তরে আ...

সঙ্গীকে জানাবেন না এই ৫ বিষয়

ভালোবাসা সচ্ছতার ওপর ভিত্তি করে গড়ে ওঠে। আমাদের মধ্যে অনেকেই বিশ্বাস করেন যে...

বিশ্বকাপ মাতানো ভোজিনিয়ার নতুন ঠিকানা

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কেপ ভার্দ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা