জাতীয়
ডাকসুতে ছাত্রদল

আবিদ-হামিদ-মায়েদ পরিষদ, প্যানেলে আরও আছেন যারা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। কেন্দ্রীয় সংসদে ২৭ জনের প্যানেল দেওয়া হয়েছে। একটি পদে অন্য প্যানেলের জুলাই যোদ্ধা প্রতিদ্বন্দ্বিতা করায় প্রার্থী দেয়নি ছাত্রদল।

বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিনও উপস্থিত ছিলেন।

ছাত্রদলের প্যানেলে এবার সহ-সভাপতি (ভিপি) হিসেবে লড়বেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর বারী হামিম। এজিএস পদে প্রার্থী করা হয়েছে বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদকে।

ভিপি পদের প্রার্থী আবিদুল ইসলাম খান ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী এবং তানভীর বারী হামিম উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী এবং তানভীর আল হাদী মায়েদ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।

অন্যান্য পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন—

৪. মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক: আরিফুল ইসলাম

৫. বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: এহসানুল ইসলাম

৬. কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক: চেমন ফারিয়া ইসলাম মেঘলা

৭. আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: মো. মেহেদী হাসান

৮. সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক: আবু হায়াত মো. জুলফিকার জিসান

৯. গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: ১৫ জুলাইয়ে আহত সানজিদা আহমেদ তন্বীর সম্মানে খালি থাকবে

১০. ক্রীড়া বিষয়ক সম্পাদক: চিম চিম্যা চাকমা

১১. ছাত্র পরিবহণ বিষয়ক সম্পাদক: মো. সাইফ উল্লাহ্ (সাইফ)

১২. সমাজসেবা সম্পাদক: সৈয়দ ইমাম হাসান অনিক

১৩. ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক: মো. আরকানুল ইসলাম রূপক

১৪. স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক: আনোয়ার হোসাইন

১৫. মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক: মো. মেহেদী হাসান মুন্না

১৬. সদস্য: মো. জারিফ রহমান

১৭. সদস্য: মাহমুদুল হাসান

১৮. সদস্য: নাহিদ হাসান

১৯. সদস্য: মো. হাসিবুর রহমান সাকিব

২০. সদস্য: মো. শামীম রানা

২১. সদস্য: ইয়াসিন আরাফাত আলিফ

২২. সদস্য: মুনইম হাসান অরূপ

২৩. সদস্য: রঞ্জন রায়

২৪. সদস্য: সোয়াইব ইসলাম ওমি

২৫. সদস্য: মেহেরুন্নেসা কেয়া

২৬. সদস্য: ইবনু আহমেদ

২৭. সদস্য: সামসুল হক আনান

২৮. সদস্য: নিত্যানন্দ পাল

উল্লেখ্য, এর আগে ৭ টি প্যানেল ঘোষণা করা হয়েছে। ছাত্রদল সবশেষে নিজেদের প্যানেল ঘোষণা করল।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা