ছবি: সংগৃহীত
জাতীয়

অভিবাসী শ্রমিকরা জাতি গড়ার কারিগর: ড. ইউনূস

ইউএনবি

প্রবাসী শ্রমিকদের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ লাউঞ্জ উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ সোমবার (১১ নভেম্বর) লাউঞ্জের উদ্বোধনকালে তিনি বলেন, ‘আমাদের অভিবাসী শ্রমিকরা দেশ গড়ার কারিগর। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে তারা বড় ভূমিকা পালন করেছিল। আমরা তাদের কাছে সবসময় কৃতজ্ঞ। আমরা বিশ্বাস করি এই লাউঞ্জ তাদের ভ্রমণকে সহজ করবে’।

তিনি আরও বলেন, হযরত শাহজালাল বিমানবন্দরে এ ধরনের প্রবাসী লাউঞ্জ এটিই প্রথম। এখানে বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের বিশ্রামের ব্যবস্থা থাকবে এবং খাবারের ক্ষেত্রে ভর্তুকি দেওয়া হবে।

অন্তর্বর্তী সরকারের আইন ও প্রবাসীকল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) উচ্চপদস্থ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। মাতৃভূমির জন্য ত্যাগ স্বীকার করায় বাংলাদেশি প্রবাসী শ্রমিক এবং প্রবাসী সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা জানান নজরুল।

বাংলাদেশে আইওএম মিশনের উপপ্রধান ফাতিমা নুসরাত গাজ্জালি বলেন, বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের সহায়তা করতে এ লাউঞ্জ নির্মাণে আর্থিক সহায়তা করেছে জাতিসংঘের সংস্থাটি। তিনি বলেন, এটি প্রধান উপদেষ্টার একটি উদ্যোগ। আমরা এই উদ্যোগকে সমর্থন করতে পেরে আনন্দিত। বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের সাহায্য করতে আইওএমের পৃষ্ঠপোষকতায় প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

জাতীয় দল থেকে অবসর নেইমারের

ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেক...

পিরোজপুরে থানার সামনেই দোকান চুরি

পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র ও সদর থানার সম্মুখে অবস্থিত সিনান ট্রেডার্স গ্যাস...

গ্যাস সংকট নিয়ে প্রধানমন্ত্রীর আশ্বাস

সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ...

টানা ৫ দিন ভারি বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আ...

চট্টগ্রামের ডেভিড ইমন গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন, ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা