ছবি: আমার বাঙলা
খেলা

অবসরের ম্যাচ জানালেন রোনালদো

২০২৬ বিশ্বকাপে পর্তুগালের বিদায়ের পর ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে নতুন করে জোর আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, আগামী সেপ্টেম্বরে উয়েফা নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে ম্যাচটিই হতে পারে পর্তুগালের জার্সিতে রোনালদোর শেষ আন্তর্জাতিক ম্যাচ।

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পর্তুগাল। এরপরই গুঞ্জন ওঠে, জাতীয় দলের হয়ে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে ভিন্ন তথ্য।

খবরে বলা হয়েছে, আগামী ২৪ সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে ম্যাচ শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন পর্তুগিজ এই মহাতারকা।

প্রতিবেদন অনুযায়ী, লিসবনের হোসে আলভালাদে স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটিই পর্তুগালের জার্সিতে রোনালদোর শেষ ম্যাচ হতে পারে। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ওই ম্যাচের পরই তিনি আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

রোনালদোর সম্ভাব্য বিদায়ের সময়টি পর্তুগালের নতুন প্রধান কোচ হোর্হে জেসুসের দায়িত্ব গ্রহণের সঙ্গেও মিলছে। চার বছরের চুক্তিতে দায়িত্ব নেওয়া জেসুস জানিয়েছেন, তিনি দলে বড় ধরনের পরিবর্তনের বদলে ধারাবাহিকতা বজায় রাখতে চান।

ক্যানাল ১১-কে দেওয়া এক সাক্ষাৎকারে হোর্হে জেসুস বলেন, অনেকে ভাবতে পারেন নতুন কোচ এসে অনেক খেলোয়াড় বদলে দেবেন। তা হবে না। আমি বোকা নই। আর এত অল্প সময়ে অনেক নতুন খেলোয়াড়কে দলে আনার সুযোগও নেই।

যদি ওয়েলস ম্যাচের পর সত্যিই বিদায় নেন, তবে পর্তুগালের হয়ে রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটবে ইতিহাসের অন্যতম সফল অধ্যায়ের মাধ্যমে।

এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে ২৩৩টি ম্যাচে ১৪৬টি গোল করেছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলা এবং সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও তার দখলে। পর্তুগালের হয়ে রোনালদোর অর্জনের ঝুলিতে রয়েছে ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ এবং ২০১৯ ও ২০২৫ সালের উয়েফা নেশনস লিগ শিরোপা।

বর্তমানে ৪১ বছর বয়সী রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত চুক্তিবদ্ধ আছেন। ক্যারিয়ারে এখন পর্যন্ত তার গোলসংখ্যা ৯৭৬। অবসরের আগে এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করাই তার বড় লক্ষ্য।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ মৃত্যু

বাংলাদেশের সীমান্তঘেঁষা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যা পরিস্থিত...

এলএনজি সংকটে বাড়ছে লোডশেডিং শঙ্কা

দেশের অন্যতম ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনালে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দ...

জামায়াত এমপির বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

এক কিশোরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে সা...

সাত অঞ্চলে ঝড়ের আভাস

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইরানের ড্রোন ডিপোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র 

ইরানের স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে দেশটির প্রতিরক্ষা বাহিনীর একাধিক সামরিক...

গ্যাস সংকটে বিপাকে সিএনজি চালকরা

এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহে বিঘ্নের কারণে রাজধানীর সিএনজি স্টেশন...

মুন্সীগঞ্জে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গা...

প্রশ্নফাঁস ইস্যুতে ঘোষণা দিলেন মোদি

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর...

নাচোলে টিসিবি গোডাউনে ভয়াবহ আগুন

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নিজামপুর ইউনিয়নের হাটবাকইল বাজারে ট্রেডিং করপো...

অবসরের ম্যাচ জানালেন রোনালদো

২০২৬ বিশ্বকাপে পর্তুগালের বিদায়ের পর ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা