জাতীয়

ছাত্রহত্যার অর্থ জোগান দাতা পলকের সিন্ডিকেটের সদস্য রক্তিম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

ছাত্র আন্দোলনের সময় ছাত্রহত্যার অর্থ জোগান দানে অভিযুক্ত নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রুয়েট শাখার সাবেক নেতা রক্তিম শর্মাকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর আড়াইটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা এলাকাবাসীর সহযোগিতায় তাকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেয়। রক্তিম শর্মার গ্রেফতার নিয়ে এলাকাবাসী ও ছাত্ররা সন্তোষ প্রকাশ করেছে।

জানা গেছে, ছাত্র আন্দোলনের সময় রক্তিম শর্মা নিষিদ্ধ সংগঠনের মাধ্যমে আসাদগেট এলাকায় সংঘটিত ছাত্রহত্যার জন্য অর্থ জোগান দিয়ে আসছিলো। এ ঘটনায় গত ৫ আগস্টের পর থেকেই তাকে খুঁজছিলেন ছাত্ররা।

রক্তিম শর্মা সাবেক তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সিন্ডিকেটের একজন সদস্য হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে, তিনি আইসিটি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প, যেমন- ১২ আইটি প্রকল্প, ৮ আইটি প্রকল্প, শিফট প্রকল্প, লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্টসহ আরো অনেক প্রকল্পে দলীয় প্রভাব খাটিয়ে কাজ আদায় করতেন।

রক্তিম জুনাইদ আহমেদ পলকের শিক্ষকের ছেলে নরোত্তম পাল ও আইসিটি মন্ত্রণালয়ের দালাল স্বেচ্ছাসেবক লীগের পলাতক নেতা মাসরুল আলম মিলনের সহযোগী।

তথ্য সূত্র মতে, আইসিটি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আশ্রয়ে থাকা ব্যক্তিরা এই চক্রে যুক্ত ছিলেন। দীর্ঘদিন ধরে তারা অনিয়ম ও কারসাজির মাধ্যমে আইসিটি মন্ত্রণালয়ের প্রকল্পগুলোতে কাজ বাগিয়ে নিতেন। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

টানা ৫ দিন ভারি বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আ...

চট্টগ্রামের ডেভিড ইমন গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন, ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করে...

হবিগঞ্জে পাল্টাপাল্টি কর্মসূচি, নিষেধাজ্ঞা জারি

বিএনপি, ছাত্রদল, যুবদল এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত পাল্টাপাল্টি ক...

শাকিবের সঙ্গে কাজ ছিল স্বস্তিদায়ক: সাবিলা

অভিনেত্রী সাবিলা নূর। ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর বড় পর্দায়ও নিজের অবস্থা...

অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট প্রত্যাহার

দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট স্থগিত করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা