বিনোদন

সিনেমা হলে সালমান শাহ'র ছবি

বিনোদন প্রতিবেদক

ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহ। নব্বইয়ের দশকে ধুমকেতুর মতো চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে আবির্ভূত হয়েছিলেন তিনি। অল্প সময়ের মধ্যেই জয় করেছিলেন অসংখ্য দর্শকের হৃদয়। কোটি তরুণ-তরুণীর স্বপ্নের নায়ক হয়ে উঠেছিলেন সালমান। মৃত্যুর প্রায় তিন দশক পরও তার জনপ্রিয়তা অম্লান। সেই ভালোবাসার প্রতিফলন হিসেবেই আবারও প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে তাকে।

গত শুক্রবার থেকে রাজধানীর বিজিবি সিনেমা হলে চলছে সালমান শাহ অভিনীত ‘জীবন সংসার।’ এর আগে এই হলে তার আরেক জনপ্রিয় সিনেমা ‘চাওয়া থেকে পাওয়া’ প্রদর্শিত হয়েছিল। প্রদর্শনীর বিষয়টি নিশ্চিত করেছে হল কর্তৃপক্ষ।

গল্প, নির্মাণ, গান ও অভিনয়ে সমৃদ্ধ ‘জীবন সংসার’ পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। এতে সালমান শাহ ও শাবনূরের পাশাপাশি সোনালি দিনের জনপ্রিয় জুটি ফারুক-ববিতাও অভিনয় করেছেন।

১৯৯৬ সালের ১৮ অক্টোবর মুক্তি পাওয়া সিনেমাটি সেসময় ব্যবসা সফল হয়েছিল। দীর্ঘদিন পর আবারো বড় পর্দায় ফিরলো এই সিনেমা।

সালমান শাহর চলচ্চিত্র ক্যারিয়ার শুরু হয় চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে। প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’ দিয়েই বাজিমাত করেন তারা। এর পর একের পর এক সুপারহিট সিনেমা উপহার দেন এই নায়ক।

পরে শাবনূরের সঙ্গে জুটি গড়ে দারুণ সাড়া ফেলেন। সালমানের ক্যারিয়ারে সর্বাধিক সিনেমার নায়িকা ছিলেন শাবনূর। তাদের অন্যতম সফল সিনেমার তালিকায় রয়েছে ‘জীবন সংসার’।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা