সংগৃহীত ছবি
জাতীয়

সাবেক পরিকল্পনামন্ত্রীর জামিন

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় কারাগারে থাকা সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন মঞ্জুর করেছেন আদালত। তবে জামিন শুনানির সময় বাদী পক্ষের আইনজীবীরা আদালতে উপস্থিত ছিলেন না।

বুধবার (৯ অক্টোবর) সুনামগঞ্জ জেলা দায়রা জজ আদালতে তার জামিন শুনানি হয়। জামিনের বিষয়টি নিশ্চিত করেন আসামি পক্ষের আইনজীবী আব্দুল হামিদ।

তিনি জানান, সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান অসুস্থ হয়ে কারাগার থেকে হাসপাতালে ভর্তি আছেন। আমরা আদালতকে সব কিছু বুঝিয়ে বলেছি। আদালত আমাদের কথা শুনে সাবেক পরিকল্পনামন্ত্রীর বয়স ও অসুস্থতা বিবেচনা করে তাকে জামিন দিয়েছেন।

তবে মান্নানের জামিন শুনানির সময় আদালতে বাদীপক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন না।

বাদী পক্ষের আইনজীবী মাশুক আলম জানান, হঠাৎ করো সাবেক পরিকল্পনামন্ত্রীর জামিন শুনানির দিন ঠিক করা হয়। আমরা সকালে তার বিরোধিতা করলে আদালতের বিচারক এজলাস ছেড়ে চলে যান। পরো তিনি দুপুর ২টা ৩০ মিনিটে আবারও শুনানির কথা বললে আমরা সেই শুনানিতে উপস্থিত না হয়ে বয়কট করেছি। আদালত এক পক্ষের কথা শুনে সাবেক এ মন্ত্রীকে জামিন দিয়েছেন যা দুঃখজনক।

এর আগে সকালে এম এ মান্নানের জামিন শুনানি নিয়ে আদালতের এজলাস আইনজীবীদের হট্টগোল হলে এজলাস ছাড়েন বিচারক।

গত ২ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী আন্দোলনে আহত এক শিক্ষার্থীর ভাই হাফিজ আলী বাদী হয়ে ৯৯ জনকে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্রের আদালতে এ মামলা দায়ের করেন। মূলত এই মামলায় কারাগারে আছেন সাবেক এ মন্ত্রী।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা