সংগৃহিত
সারাদেশ

শৈলকুপায় থানা ঘেরাও, পুলিশসহ আহত ৩০ জন

সুমন পারভেজ: নেতাকে ছাড়িয়ে নিতে ও ওসি প্রত্যাহারের দাবীতে শৈলকুপা থানা ঘেরাও করেছে বিক্ষুব্ধ জনতা। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

এসময় ইট পাটকেল নিক্ষেপ করে জনতা। পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ শতাধিক রাউন্ড গুলি ছোড়ে।পুলিশের গুলিতে আহত হয় অন্তত ৩০ জন। এসময় জনগনের ইটের আঘাতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। আহতদের ঝিনাইদহ ও কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

জানা যায়, মামারির ঘটনায় শৈলকুপার ধলহরাচন্দ্র ইউনিয়নের ধাওড়া গ্রামের আওয়ামী লীগ নেতা মোস্তাক শিকদারকে গ্রেফতার করে পুলিশ। তাকে ছাড়িয়ে নিতে শত শত মানুষ থানায় এসে ভিড় জমায়।

নিরিহ মানুষকে ধরে হয়রানি করা ও টাকার বিনিময়ে অপরাধীদের ছেড়ে দেয়া এবং নানা দূর্নীতির অভিযোগ এনে ওসি শফিকুল ইসলাম চৌধুরীকে প্রত্যাহারের দাবীতে একটি মিছিল বের করে উপস্থিত বিক্ষুব্ধ জনতা।

ওসি প্রত্যাহারের শ্লোগান দিয়ে মিছিলটি থানা ঘেরাও করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ শতাধিক রাউন্ড গুলি ছোড়ে।

পুলিশের গুলিতে ধাওড়া গ্রামের ফিরোজ শিকদার, আলী আকবর, আজগর মন্ডল, তুহিন জোয়ারদার, নাফিজ, সালামত, সুইম, জান্নাত, আসাদুজ্জামান, সাইফুদ্দিন, সাত্তার শিকদার, ইমন শিকদার, আব্দুল ওহাব, ফারুক, জালালসহ অন্তত ৩০ জন আহত হয়। এছাড়াও ইট পাটকেলের আঘাতে শৈলকুপা থানার ইন্সপেক্টর তদন্ত রিয়াজুল হাসানসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়ে়ছেন। গুরুত্বর আহতদের ঝিনাইদহ ও কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী জানান, ধাওড়া গ্রামের লোকজন থানা ঘেরাও করে আসামী মোস্তাক শিকদারকে ছিনতাই এর চেষ্টা করে। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে থানায় ইটপাটকেল ছোড়ে। এতে ইন্সপেক্টর তদন্ত রিয়াজুলসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করলে বেশ কিছু লোকজন আহত হয়েছে।

এ ঘটনায় পুলিশ বাদী মামলা হবে বলে জানান তিনি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা থেকে অতিরিক্ত পুলিশ আনা হয়েছে বলে জানা গেছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

আশুলিয়ায় ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

পাকিস্তানকে বড় ব্যবধানে হারাল ওয়েস্ট ইন্ডিজ

মোহাম্মদ আব্বাসের পাঁচ উইকেটের দুর্দান্ত বোলিংয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে বড় সং...

জাপানে ভূমিকম্প: নিহত ১৩

গতকাল মঙ্গলবার জাপানে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর দেশটির দক্ষিণ...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা