ছবি: সংগৃহীত
সারাদেশ

শাকিল সাইফুল্লাহকে ঘিরে জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জে বিতর্ক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সদ্য ঘোষিত জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক শাকিল সাইফুল্লাহকে কেন্দ্র করে সংগঠনটির ভেতরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। সাবেক ছাত্রলীগের সক্রিয় নেতা হিসেবে পরিচিত শাকিলের অতীত রাজনৈতিক ভূমিকা, ছাত্র আন্দোলনে সম্পৃক্ততা এবং সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন সংগঠনের কয়েকজন সদস্য।

সংগঠনের একটি অংশের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক থাকা অবস্থাও তিনি কোনো দৃশ্যমান কর্মসূচিতে সক্রিয় ছিলেন না। তাঁদের অভিযোগ, পরবর্তীতে বিভিন্ন লবিংয়ের মাধ্যমে তিনি জাতীয় নাগরিক পার্টির রাজনীতিতে যুক্ত হন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয়কে রাজনৈতিক পরিচিতি তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করেন।

স্থানীয় নেতাদের অভিযোগ, জাতীয় নাগরিক পার্টির সোনারগাঁ উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পাওয়ার পরও তিনি উল্লেখযোগ্য সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেননি।

কিছু স্থানীয় সূত্রের দাবি, পূর্বের ছাত্রলীগ পটভূমির কারণে তিনি আওয়ামী লীগের বিভিন্ন নেতার সঙ্গে যোগাযোগ বজায় রেখে “আওয়ামী পূর্ণবাসন প্রকল্প” নামে কিছু বিতর্কিত কার্যক্রম পরিচালনা করেন। অভিযোগকারীদের দাবি, একাধিক হত্যা মামলার আসামিদের স্বজনদের নিয়ে পূর্ণবাসন দল গঠন, শম্ভুপুরা ইউনিয়ন যুবলীগ নেতার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক এবং ছাত্রলীগ নেতা তায়েব শিকদারের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়েও প্রশ্ন উঠেছে।

জেলা কমিটির এক যুগ্ম আহ্বায়ক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “শাকিল সাইফুল্লাহকে আহ্বায়ক দেওয়ার পর কমিটিতে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। ৪২ সদস্যের কমিটির ২৬ জনের স্বাক্ষরিত অনাস্থা পত্র কেন্দ্রীয় আহ্বায়কের কাছে জমা দেওয়া হয়েছে।”

সূত্রের দাবি, শাকিল সাইফুল্লাহকে আহ্বায়ক রাখা হলে জেলা কমিটির কার্যক্রম আরও স্থবির হয়ে পড়বে। তাই সাংগঠনিক বিস্তার রক্ষায় তাঁর অপসারণ দাবি করছেন অনেকে।

এ বিষয়ে শাকিল সাইফুল্লাহর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

আশুলিয়ায় ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা