সংগৃহীত
অপরাধ

রাজধানীর দক্ষিণখানে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর দক্ষিণখান থানাধীন আশকোনায় মারকাযুস সুন্নাহ তাহেরিয়া ওয়ালিয়া মডেল মাদ্রাসার আট বছর বয়সী এক শিক্ষার্থীকে (ছেলে শিশু) বলাৎকারের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।

শুক্রবার (১৪ মার্চ) রাতে দক্ষিণখানের আশকোনা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক ইয়াসিনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে প্রথমে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়, এরপর স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা বলেন, আশকোনা মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি ওই মাদ্রাসার এক ছাত্রকে বলাৎকার করেছেন। অভিযোগ জানাজানি হলে স্থানীয়রা ওই শিক্ষককে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে আসে।

ওসি আরো জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং তদন্ত চলছে। অভিযুক্ত শিক্ষক ইয়াসিনের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা