সংগৃহিত
জাতীয়

রাজধানীতে লোহার অ্যাঙ্গেল পড়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর চকবাজারের ইসলামবাগ চান্দিঘাট এলাকায় সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের (এসটিএস) উপর থেকে লোহার রড পড়ে মো. সোহান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ২৯ নং ওয়ার্ডের ঠিকাদারের নিয়োগপ্রাপ্ত পরিচ্ছন্নতা কর্মী ছিলেন।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী নয়ন বলেন, আমরা এক সঙ্গে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করি। বিকেলের দিকে ময়লা অপসারণ করার সময় হঠাৎ উপর থেকে লোহার এঙ্গেল সোহানের মাথায় পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানান সে আর বেঁচে নেই।

তিনি আরও বলেন, আমরা সিটি কর্পোরেশনের ঠিকাদারের নিয়োগপ্রাপ্ত কর্মচারী হিসেবে কাজ করি। লোহার এঙ্গেলটি উপর থেকে পড়ে তার মাথায় ঢুকে ছিল। এই এসটিএসটি পুরাতন হয়ে গেছে। পেছনে আরেকটি নতুন এসটিএসটি তৈরি করা হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি চকবাজার থানাকে জানিয়েছি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা