সংগৃহিত
রাজনীতি

ভোটে কোনো প্রকার হস্তক্ষেপ হয়নি

নিজস্ব প্রতিনিধি: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভোটাররা নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন। ভোট প্রদানে কোনো প্রকার ভয়-ভীতি হস্তক্ষেপ হয়নি। এ নির্বাচন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে শক্তিশালী করবে।

রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমরা সবচেয়ে বেশি যাদের কাছে কৃতজ্ঞ, তারা হলেন বাংলাদেশের জনগণ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। এ নির্বাচনের মাধ্যমে সারা বিশ্বের মানুষ ও বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে জনগণের বিজয়। জনগণ তাদের পছন্দ মতো প্রার্থীদেরকে ভোট দিয়েছে।

বিএনপির ভোট বর্জনের বিষয়ে তিনি বলেন, এ নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের বর্জন করেছে। তারা গণতন্ত্রকে হত্যা করেছে। হরতাল-অবরোধ দিয়ে অগ্নিসন্ত্রাস করেছে।

নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি-জামায়াত অগ্নিসংযোগ-সন্ত্রাস করেছে। নির্বাচন বানচালের অপচেষ্টায় অতীতে হরতাল-অবরোধ দিয়েছে, সহিংসতা করেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, অপরাজনীতির কুচক্রে তারা আটকে গেছে। এ নির্বাচনে অংশ নেওয়ার মধ্যমে জনগণ বিএনপি-জামায়াতকে প্রত্যাখ্যান করেছে।

দেশের মানুষ ভোটের ব্যাপারে কতখানি সচেতন তা ভোটের মাধ্যমে প্রকাশ করেছেন। বিএনপি-জামায়াতের ভোট বর্জনের জবাব তারা ব্যালটের মাধ্যমে দিয়েছেন।

এ সময় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে ভোট দেওয়ার পরিবেশ আমরা সৃষ্টি করতে পেরেছি। এ নির্বাচনে নৌকা মার্কার জয় হবে। নৌকার প্রতি রায় আসবেই, এমনটা মনে করি।

নির্বাচনে জনগণ আওয়ামী লীগের পক্ষে ব্যাপক সমর্থন দিয়েছেন। আমাদের প্রধান নির্বাচন কমিশনার এরই মধ্যে তার বক্তব্যে বলেছেন, ৪০ শতাংশের বেশি ভোটার এ নির্বাচনে ভোট দিয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পৃথিবীর কোথাও পারফেক্ট ডেমোক্রেসির বাস্তবতা নেই। খোদ যুক্তরাষ্ট্রও গণতন্ত্র ও মানবাধিকার কথা বলে। সেখানে কতটা মানবাধিকার, কতটা গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিপালিত হয়, সেটা সবাই জানে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

স্কুলছাত্রী অদিতা হত্যার ঘটনায় গৃহশিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ

বহুল আলোচিত নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তাসনি...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা