ছবি: সংগৃহীত
জাতীয়
ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ

ভালো নির্বাচন আয়োজন ছাড়া কোনো বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক

একটি ভালো নির্বাচন আয়োজন ছাড়া কোনো বিকল্প নেই বলে মনে করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। এসময় তিনি বলেন, তবে এখনো নির্বাচন নিয়ে কথা বলার সময় হয়নি।

সোমবার (২৫ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, আমরা একটা পলিটিক্যাল প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছি। সেই প্রসেসটা আমি নিশ্চিত, আপনারা হয়তো প্রধান উপদেষ্টার বক্তব্য শুনেছেন যে, এই সরকারের উদ্দেশ্য হচ্ছে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়া।

যেসব সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছিল তা চলমান আছে। আমাদের হাতে যেসব কাজ আছে সব মিলিয়ে দ্রুত ব্যাপারটা হয়ত রিলেটিভই থাকবে। তবে সবারইতো উদ্দেশ্য হচ্ছে নির্বাচনের দিকেই যাওয়া। যথাযথ সময়ে নির্বাচন নিয়ে আমরা কথা বলব। এখনই আমার মনে হয় কথা বলার সময় আসেনি।–যোগ করেন তিনি।

সানাউল্লাহ বলেন, কোন প্রেক্ষাপটে এই কমিশন গঠন করা হয়েছে; জাতীর প্রত্যাশা, আমরা কী চাই ভবিষ্যতে এবং একনিষ্ঠতা, সততা, জবাবদিহিতার বিষয়ে সভায় কথা হয়েছে। আমাদের চাওয়া খুব সিম্পল, একটা সুন্দর নির্বাচন।

গত বৃহম্পতিবার অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে রোববার প্রধান নির্বাচন কমিশনার ও চার কমিশনারকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা