সংগৃহীত
জাতীয়

বাংলাদেশে কবে ঈদ, জানা যাবে রবিবার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর কবে উদ্‌যাপিত হবে, তা জানা যাবে আগামীকাল রবিবার (৩০ মার্চ)। দেশের আকাশে এদিন যদি ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়, তাহলে পরদিন সোমবার সারা দেশে ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

আর যদি না দেখা যায়, তাহলে তার পরদিন মঙ্গলবার ঈদ উদ্‌যাপিত হবে। আর এতে করে এক মাসের সিয়াম সাধনা শেষে উদ্‌যাপিত হবে ঈদুল ফিতর।

রীতি অনুযায়ী, সৌদি আরবে যেদিন ঈদ উদ্‌যাপিত হয়, তার পরদিন বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হয়। সৌদি আরবে কবে ঈদ হবে, তা আজ শনিবারই (২৯ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার পর জানা যাবে। সেটি জানা গেলে বাংলাদেশে ঈদ কবে হতে পারে, সেটিও ধারণা করা যাবে।

রবিবার ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা ও ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানীর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হবে এই সভা। এতে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন উপস্থিত থাকবেন। এই সভা থেকেই বাংলাদেশে ঈদ কবে উদ্‌যাপিত হবে, তা জানানো হবে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

জাতীয় দল থেকে অবসর নেইমারের

ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেক...

পিরোজপুরে থানার সামনেই দোকান চুরি

পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র ও সদর থানার সম্মুখে অবস্থিত সিনান ট্রেডার্স গ্যাস...

গ্যাস সংকট নিয়ে প্রধানমন্ত্রীর আশ্বাস

সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ...

টানা ৫ দিন ভারি বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আ...

চট্টগ্রামের ডেভিড ইমন গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন, ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা