সংগৃহিত
বিনোদন

প্রিয়াঙ্কার গলার হারের মূল্য ১০ কোটি ৬৪ লাখ টাকা

বিনোদন ডেস্ক: বিয়ের পর স্বামী নিক জোনাসের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কয়েক দিন আগে স্বামী-কন্যাকে নিয়ে ভারতে ফিরেন। আর ফিরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই নায়িকা।

মূলত, মুম্বাইয়ে ফিরে একটি ইভেন্টে যোগ দেন প্রিয়াঙ্কা চোপড়া। এ অনুষ্ঠানে তোলা কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন। তাতে দেখা যায়, প্রিয়াঙ্কার পরনে পিঙ্ক কালারের শাড়ি, গলায় হার।

আবেদনময়ী লুকে প্রিয় তারকাকে দেখে নেটিজেনরা ভূয়সী প্রশংসা করছেন। কেউ কেউ তাকে ‘আগুন’ কিংবা ‘রাজকন্যা’ বলেও মন্তব্য করছেন। সবকিছু ছাপিয়ে প্রিয়াঙ্কার গলার হারটি চর্চায় উঠে এসেছে। কারণ হারটির মূল্য কয়েক কোটি টাকা।

সেলিব্রেটি আউটফিটের বরাত দিয়ে সিয়াসাত ডটকম জানিয়েছে, প্রিয়াঙ্কার গলার হারটি রত্ন দিয়ে সজ্জিত। এটি প্রস্তুত করেছে ইতালির বিলাসবহুল ব্র্যান্ড বুলগারি। এর মূল্য ৮ কোটি ৩ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় ১০ কোটি ৬৪টি লাখ টাকার বেশি।

প্রিয়াঙ্কা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাভ এগেন’। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন স্যাম হিউগান। সিনেমাটিতে তার স্বামী নিক জোনাসও অভিনয় করেন। গত বছরের ৫ মে মুক্তি পায় হলিউডের এই সিনেমা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা