সংগৃহীত
আন্তর্জাতিক

প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগকারী জিউফ্রের আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক

ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু ও মার্কিন বিনিয়োগকারী জেফরি এপস্টেইনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগকারী ভার্জিনিয়া জিউফ্রে ৪১ বছর বয়সে আত্মহত্যা করেছেন।

স্বজনরা শুক্রবার (২৫ এপ্রিল) এক বিবৃতিতে বলেছেন, তিনি যৌন নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে একজন অকুতোভয় যোদ্ধা ছিলেন এবং এই নিপীড়নের ভার...অসহনীয় হয়ে উঠেছিল। আজীবন যৌন নিপীড়ন ও যৌন পাচারের শিকার হওয়ার পর তিনি আত্মহত্যা করেছেন।

বিবিসি লিখেছে, এপস্টেইন এবং ব্রিটিশ অভিজাত নারী ঘিসলাইন ম্যাক্সওয়েলের বিরুদ্ধে অন্যতম কণ্ঠস্বর ছিলেন জিউফ্রে। তার অভিযোগ, ১৭ বছর বয়সে তাকে ডিউক অব ইয়র্কের হাতে তুলে দেয় এপস্টেইন ও ঘিসলাইন; যদিও প্রিন্স অ্যান্ড্রু তা জোরালভাবে অস্বীকার করে আসছেন।

তার পরিবারের বিবৃতিতে বলা হয়েছে, যৌন নিপীড়ন ও যৌন পাচারের বিরুদ্ধে লড়াইয়ে ভার্জিনিয়া একজন অকুতোভয় যোদ্ধা ছিলেন। তিনি ছিলেন সেই আলো, যিনি নির্যাতিত বহু মানুষের শক্তির উৎস হয়ে উঠেছিলেন।

বৃহস্পতিবার পশ্চিম অস্ট্রেলিয়ায় নিজের খামারে তিনি মারা যান বলে বিবৃতিতে বলা হয়েছে।

ওয়েস্ট অস্ট্রেলিয়া পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে নিরগাব্বির একটি বাড়িতে এক নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাদের ফোন করা হয়।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, দুঃখজনকভাবে ৪১ বছর বয়সী ওই নারীকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। এই মৃত্যুর তদন্ত করছেন মেজর ক্রাইম বিভাগের গোয়েন্দারা; প্রাথমিকভাবে এই মৃত্যুকে সন্দেহের চোখে দেখা হচ্ছে না।

বিবিসি লিখেছে, জিউফ্রে সম্প্রতি সন্তান ও স্বামী রবার্টের সঙ্গে উত্তর পার্থের শহরতলিতে বসবাস করছিলেন। যদিও তারা ২২ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন বলে সাম্প্রতিক বিভিন্ন খবরে বলা হয়েছে।

তিন সপ্তাহ আগে তিনি ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়েছিলেন, গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনি।

জিউফ্রে অভিযোগ করেছিলেন, এপস্টেইন এবং ঘিসলাইন ম্যাক্সওয়েল তাকে ১৭ বছর বয়সে ডিউক অব ইয়র্কের কাছে তুলে দিয়েছিলেন।

প্রিন্স অ্যান্ড্রু সবধরনের অভিযোগ অস্বীকার করে ২০২২ সালে তার সঙ্গে আদালতের বাইরে সমঝোতায় পৌঁছেছিলেন।

চুক্তির শর্তানুযায়ী, তিনি একটি বিবৃতি দিয়েছিলেন, যেখানে তিনি এপস্টাইনের সঙ্গে তার সম্পর্কের জন্য অনুশোচনা প্রকাশ করেন, কিন্তু এতে দায় স্বীকার বা ক্ষমা প্রার্থনা করা হয়নি।

আমেরিকান নাগরিক জিউফ্রে বলেছেন, কিশোরী বয়সে তিনি যৌন পাচারের শিকার হয়েছিলেন।

তিনি বলেন, ২০০০ সালে ব্রিটিশ অভিজাত নারী ম্যাক্সওয়েলের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। সেখান থেকে তাকে এপস্টাইনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। জিউফ্রে অভিযোগ করেন, পরবর্তী কয়েক বছর ধরে এপস্টাইন ও তার সহযোগীদের হাতে তিনি নির্যাতনের শিকার হন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

আশুলিয়ায় ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

ফের রাজপথে নামার হুঁশিয়ারি সিজেপির

আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো বহাল রাখা এবং তাদের হয়রানির ক্ষেত...

‘মির্জা ফখরুলের জুতা টানার যোগ্য নন নাসীরুদ্দীন’

নাসীরুদ্দীন পাটওয়ারী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জুতা টানার যোগ্যতা রাখেন কি...

রণবীরের নতুন ভাবনায় ‘লাভ অ্যান্ড ওয়ার’

বেশ কিছুদিন ধরেই ‘ধুম ফোর’ সিনেমায় অভিনয় করা নিয়ে নানা জল্পনা চলছ...

ধানুশের পর নতুন প্রেমের গুঞ্জনে ম্রুনাল

দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুপারস্টার ধানুশের সঙ্গে প্রেম ও বিয়ের গুঞ্জনের রেশ ক...

যে রাশির মানুষ সহজেই প্রেমে পড়েন

শুভ দৃষ্টির বিনিময়েই নাকি অনেক সময় প্রেমের শুরু হয়। তবে কারও প্রেমে পড়ার বিষয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা