ছবি: আমার বাঙলা
নারী

নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ঝিনাইদহের মধুহাটীতে উঠান বৈঠক

ঝিনাইদহ প্রতিনিধি

নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ঝিনাইদহ সদর উপজেলার ২ নম্বর মধুহাটী ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার এবং সিটিসি সদস্য ছাবিনা ইয়াসমিনের বাড়িতে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে অংশগ্রহণ করেন গোপালপুর গ্রামের বিভিন্ন শ্রেণী-পেশার নারী-পুরুষ।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন মানব পাচারের শিকার কয়েকজন ভুক্তভোগী পরিবারের সদস্যরা । এ ছাড়া উপস্থিত ছিলেন রূপান্তরের আশ্বাস প্রকল্পের ঝিনাইদহ জেলার প্রোগ্রাম অফিসার মো. আল মামুন, জেলা সিটিপ কমিটির সদস্য পিয়াল আহম্দে, ইমন হাসানসহ অন্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের পরিবার থেকে নারী নির্যাতন বিষয়ে সচেতনতা বাড়াতে হবে; যেন দেশে বৃহত্তরভাবে নারী নির্যাতন প্রতিরোধে ইতিবাচক প্রভাব পড়ে।

বক্তারা আরো বলেন, আমাদের দেশের অধিকাংশ নারী প্রতারণার ফাঁদে পড়ে বিদেশ গিয়ে নির্যাতনের শিকার হন। কাজেই আমরা বিদেশে যাবো কিন্তু কোনো দালালের মাধ্যমে যাবো না।

উল্লেখ্য, আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে যশোর ও ঝিনাইদহ জেলায় মানব পাচার হতে উদ্ধার হওয়া নারী ও পুরুষদের জন্য মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

আশুলিয়ায় ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা