পলাতক ইউপি চেয়ারম্যান সিরাজুল করিম। ছবি: সংগৃহীত
সারাদেশ
আত্মগোপনে ঝিনাইদহের ইউপি চেয়ারম্যানরা

দ্রুত ঝিনাইদহের ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান গঠনের দাবি

ঝিনাইদহ প্রতিনিধি

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে পতন হয় স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের। শেখ হাসিনার ভারতে পালানোর মধ্য দিয়ে দেশ কলঙ্কমুক্ত হয়।

সরকার পতনের পরপরই ঝিনাইদহের অধিকাংশ ইউপি চেয়ারম্যান পলাতক রয়েছেন। তারা আত্মগোপনে থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন ঝিনাইদহের সাধারণ মানুষ। সেবা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রামের বাসিন্দারা।

তাদের ভোগান্তির কথা মাথায় রেখে ঝিনাইদহের সদর উপজেলার কুমড়াবাড়ীয়া ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান গঠনের দাবি জানিয়েছেন ইউপি সদস্যরা। আজ বুধবার বিকেলে ঝিনাইদহ প্রেসক্লাবে পাঠানো এক রেজুলেশনের কপিতে দেখা যায়, চেয়ারম্যানের অনুপস্থিতে জনগণের সেবা নিশ্চিত করতে ওই ইউনিয়নের ১১ জন্য ইউপি সদস্য সভার আহ্বান করে একটি রেজুলেশন করেছেন। সেখানে এক নম্বর সদস্যকে প্যানেলের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইউপি সদস্য জামির হোসেন জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর ইউপি চেয়ারম্যান সিরাজুল করিম আত্মগোপনে রয়েছেন। ফলে এই ইউনিয়নের হাজারও মানুষ ভোগান্তিতে রয়েছেন।

তিনি আরও বলেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। এলাকার মানুষ আমাদের কাছে এসে তাদের অভিযোগ জানাচ্ছেন। তাই আমরা গ্রামবাসীদের কথা চিন্তা করে প‌্যানেল চেয়ারম্যান গঠনের সিদ্ধান্ত নিয়েছি।

এ ব্যাপার ঝিনাইদহ স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায় বলেন, ইউপি সদস্যরা রেজুলেশন করে সিদ্ধান্ত নিয়ে আমাদের কাছে আবেদন করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

আশুলিয়ায় ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা