সংগৃহীত
বিনোদন

‘তাণ্ডব’: প্রেক্ষাগৃহে প্রদর্শন শুরু আজ

আমার বাঙলা ডেস্ক

ঈদ উপলক্ষে আজ মুক্তি পাচ্ছে প্রতীক্ষিত চলচ্চিত্র ‘তাণ্ডব’, যেটি দেশের ১৩২টি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হতে যাচ্ছে।

রায়হান রাফীর পরিচালনায় নির্মিত সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঢালিউডের জনপ্রিয় তারকা শাকিব খান। ঈদ উপলক্ষে দেশের ছয়টি সিনেমা মুক্তি পেলেও ‘তাণ্ডব’ নিয়ে দর্শকের আগ্রহ সবচেয়ে বেশি। প্রযোজনা সংস্থা জানিয়েছে, আজ থেকেই সিনেমাটি সারা দেশের বিভিন্ন হলে দেখা যাবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন শাকিব খান। তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে সিনেমাটির প্রথম সপ্তাহের হল তালিকার একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘বছরের সর্ববৃহৎ মুক্তি! দেখে নিন, ‘তাণ্ডব’-এর প্রথম সপ্তাহের প্রেক্ষাগৃহ তালিকা। আপনাদের সবাইকে ঈদ মোবারক।’

নির্মাতা রায়হান রাফীর এই সিনেমায় শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন জয়া আহসান, আফজাল হোসেন, সাবিলা নূর, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েতসহ আরো অনেকে।

সিনেমার পোস্টার ও টিজার প্রকাশের পর থেকেই ‘তাণ্ডব’ নিয়ে বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। বিশেষ করে ‘লেচুর বাগান’ নামের একটি আইটেম গান সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

এই আইটেম গানটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের। গানটিতে শাকিব খানের সঙ্গে সাবিলার নাচ এবং পর্দায় উপস্থিতি দর্শকদের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি করেছে।

সিনেমাটির মুক্তিকে ঘিরে হলে হলে দর্শকের ভিড় প্রত্যাশা করছে প্রযোজনা সংস্থা। ঈদ উৎসবকে কেন্দ্র করে নতুন ছবির এমন মুক্তি আবারও প্রাণ ফেরাবে প্রেক্ষাগৃহে—এমনটাই আশা করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা