সংগৃহিত
সারাদেশ

চাঁদপুরে দুই শিশুর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের হাজীগঞ্জে নিখোঁজের পর দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বাড়ির পাশের পুকুরে মাছ ধরার জালে উঠে আসে লাশ।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় মর্মান্তিক এ ঘটনা ঘটেছে উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের সুহিলপুর হাওলাদার বাড়িতে। বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার এসআই গুপীনাথ।

নিহতরা হলো হাওলাদার বাড়ির শাহ পরাণের ছেলে ওমর ফারুক (৫) ও একই বাড়ির জুয়েলের ছেলে জিহাদ হোসেন মানিক (৬)। শিশুদের পরিবার জানায়, গত বৃহস্পতিবার বিকাল থেকে তাদের দুজনকে খুঁজে পাওয়া যায়নি। সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরে মাছ ধরার জাল ফেলে সন্ধান মেলে। জালে উঠে আসে দুই শিশুর লাশ।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ইউছুফ প্রধানীয়া সুমন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্বজনদের সান্ত্বনা দিয়েছি। খবর পেয়ে ঘটনাস্থলে যান হাজীগঞ্জ থানার এসআই গুপীনাথ।

তিনি বলেন, ওমর ফারুকের বাবা শাহ পরাণ দুই শিশুকে দোকান থেকে চিপস কিনে দিয়ে বাড়িতে পাঠায়। কিন্তু অবুঝ দুই শিশু বাড়ি পর্যন্ত যেতে পারেনি। পরক্ষণে দুই শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা