সংগৃহীত
আন্তর্জাতিক

গাজায় ২৪ ঘণ্টায় ৩৫০ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের গাজার বিভিন্ন অঞ্চলে বিমান হামলা বাড়িয়ে দিয়েছে। আর এসব নির্বিচার বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় প্রায় ৩৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

শুক্রবার (৮ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, উত্তরাঞ্চলের সুজায়াতে ইসরায়েলি সেনাদের ট্যাংক ও সাঁজোয়া যান অবস্থান নিচ্ছে। এছাড়া গাজার পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলেও ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, গাজার ৪৫০টি স্থানে তারা হামলা চালিয়েছে। আর এসব হামলায় বেসামরিকদের ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে।

বাড়ি-ঘর ছাড়াও জাতিসংঘের পরিচালিত স্কুল, হাসপাতাল, ক্লিনিক, দোকান এবং মার্কেটও গত কয়েক সপ্তাহের অব্যাহত বোমা হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এ যুদ্ধে এখন পর্যন্ত ১৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ৫০ হাজার মানুষ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা