সংগৃহিত
আন্তর্জাতিক

গাজায় ত্রাণ মাথায় পড়ে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় বিমান থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। এছাড়া আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৮ মার্চ) আল শাতি শরণার্থী ক্যাম্পে ত্রাণ ফেলার সময় এ ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক খাদের আল জানুন সিএনএনকে জানিয়েছেন, বিমান থেকে এসব ত্রাণ ফেলা হয়েছে। তবে কোন দেশের বিমান ছিল, তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

আল-শিফা হাসপাতালের জরুরি বিভাগের প্রধান মোহাম্মদ আল-শেখ ৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আহত কয়েকজনকে গুরুতর অবস্থায় আল-শিফা হাসপাতালে রেফার করা হয়েছে।

প্রসঙ্গত, দখলদার ইসরায়েলিদের বর্বরতার কারণে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছেছে গাজাবাসী। তাদেরকে সহযোগিতা করতে গত কয়েকদিন ধরে বিমান থেকে ত্রাণ ফেলছে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশনার পর যুক্তরাষ্ট্র বিমান থেকে প্রথমবারের মতো খাবারের ৩৮ হাজার প্যাকেট ত্রাণ গাজায় ফেলে। এ সময় তাদের সহযোগিতা করে জর্ডানও।

তবে গাজার দাতব্য সংস্থাগুলো জানায়, যে পরিমাণ মানুষ অনাহারে রয়েছে সে তুলনায় এ ত্রাণ কিছুই না।

জাতিসংঘের আন্তর্জাতিক সংকট গ্রুপের পরিচালক রিচার্ড গোয়ান বলেছেন, সাহায্যকারী সংস্থার কর্মীরা অভিযোগ করে থাকেন বিমানের মাধ্যমে ত্রাণ ফেলা ছবি তোলার জন্য খুবই ভালো সুযোগ। তবে এ পন্থায় ত্রাণ পাঠানো খুবই খারাপ।

উল্লেখ্য, গত ৬ মাস ধরে গাজায় অব্যাহতভাবে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে বাড়িঘর হারিয়ে উদ্ধাস্তু হয়ে পড়েছেন সেখানকার সাধারণ মানুষ। কাজকর্ম না থাকায় তারা খাবারের সংকটেও পড়েছেন। সূত্র: সিএনএন

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

ফ্যামিলি কার্ডের প্রলোভনে নারীকে রাতে দেখা করার প্রস্তাব বিএনপি নেতার

নরসিংদীর শিবপুরে এক নারীকে রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দেও...

জাতীয় দল থেকে অবসর নেইমারের

ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেক...

পিরোজপুরে থানার সামনেই দোকান চুরি

পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র ও সদর থানার সম্মুখে অবস্থিত সিনান ট্রেডার্স গ্যাস...

গ্যাস সংকট নিয়ে প্রধানমন্ত্রীর আশ্বাস

সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা