সারাদেশ
নিয়োগ-বাণিজ্য

কোটচাঁদপুরে টিএনও’র অপসারন দাবিতে বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (টিএনও) ও পরিসংখ্যান অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্যের অভিযোগ উঠেছে। এসময় তাদের অপসারন চেয়ে উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে।

জানা যায়, কোটচাঁদপুরে সরকারের নির্দেশনা মোতাবেক অর্থনৈতিক শুমারি পরিচালিত করার লক্ষ্যে তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার নিয়োগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। সর্বমোট ১১৮ জন তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার নিয়োগ দেওয়ার কথা থাকলেও ২০১৮ সালের প্রজ্ঞাপন অনুযায়ী পূর্বে নিয়োগকৃত ১১৮ জনের তালিকা থেকে ৭৯ জনের তালিকা নির্দিষ্ট করে দেওয়া হয়। বাকি ৩৯ জনের নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়। এতে করে বিএনপি, জামায়াতসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

যার ফলশ্রুতিতে বুধবার মৌখিকভাবে টিএনও এবং পরিসংখ্যান অফিসের কর্মকর্তাদের সাথে আলাপ করে সকল পদে প্রকৃত মেধাবীদের নিয়ে নিয়োগ সম্পাদন করার অনুরোধ জানানো হয়। এসব অনুরোধ প্রত্যাখ্যান করে বৃহস্পতিবার নিয়োগের লক্ষ্যে মৌখিক পরীক্ষার তারিখ নির্ধারণ করে উপজেলা প্রশাসন। এর ফলে সকাল থেকেই ছাত্র জনতা ও বিএনপি জামায়াতের নেতাকর্মীদের উপজেলা চত্বরে অবস্থান নিতে দেখা যায়। এসময় বিক্ষোভ মিছিলসহ প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা।

উপস্থিত নেতাদের অভিযোগ, কোটচাঁদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা উসেন মে বিগত স্বৈরাচার আমলে কোটচাঁদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকান্ডে তাকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যায়। ৫ আগস্টের পর হতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যারা আওয়ামী অফিসার নামে খ্যাত তাদেরকে নিয়ে আওয়ামী লীগের রেখে যাওয়া এজেন্ডা বাস্তবায়নের পায়তারা করে আসছে।

বক্তারা দুর্নীতির অভিযোগ এনে আওয়ামী লীগের এই নেতা উসেন মে কে অবিলম্বে অপসারণ করার জোর দাবি জানান।

এ সময় বক্তব্য রাখেন, কোটচাঁদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুজ্জামান সিদ্দিক, পৌর যুব দলের তুফান, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আসাদুল ইসলাম, উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আবুল কাশেম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সচিব হাফিজুর রহমান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম মামুন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন লিওন, কোটচাঁদপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব ফজলে রাব্বি, পৌর মৎস্যজীবী দলের সদস্য সচিব বাবুল আক্তার সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের...

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংস...

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকসহ ধর্মীয় নেতা...

ইসরাইলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি

ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা নাঈম...

প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

ডেঙ্গুসহ অন্য মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য এখন থেকে প্রতি শনিবার সারা দেশের এ...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা

রাজধানীর উত্তরা এলাকায় আড়ংয়ের একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখ...

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা