ছবি: সংগৃহীত
জাতীয়
প্রধান উপদেষ্টার ভাষণ

আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন

নিজস্ব প্রতিবেদক

২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গতকাল (৫ আগস্ট) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি জানান, নির্বাচন কমিশনকে চিঠির মাধ্যমে জানানো হবে যেন রমজানের আগেই নির্বাচন সম্পন্ন হয়।

ড. ইউনূস বলেন, নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয়, সে লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে। তিনি আরও জানান, এবার প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার পদক্ষেপও নেওয়া হবে।

ভাষণের শুরুতে তিনি জুলাই গণ অভ্যুত্থান দিবসের তাৎপর্য তুলে ধরেন। স্মরণ করেন সেই আন্দোলনে শহীদ ও আহতদের। বলেন, এক বছর আগে এই দিনে গণআন্দোলনের মাধ্যমে দেশের স্বৈরাচারী শাসনের অবসান ঘটে। তরুণ সমাজের কোটা সংস্কার আন্দোলন থেকেই আন্দোলনের সূচনা, যা পরে দেশব্যাপী প্রতিবাদে রূপ নেয়।

তিনি বলেন, গত এক বছরে দেশ শান্তি ও স্থিতিশীলতার পথে এগিয়েছে, অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যে অগ্রগতি হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনার সফল সমাপ্তি অর্থনীতির জন্য বড় মাইলফলক।

ড. ইউনূস আরও বলেন, অন্তর্বর্তী সরকার শুরু থেকেই একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে কাজ করছে। সেই প্রস্তুতির অংশ হিসেবেই ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করা হয়েছে, যা দেশের মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক সংগ্রাম এবং অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে।

তিনি সবার উদ্দেশে আহ্বান জানান, যাতে এই নির্বাচন দেশের ইতিহাসে একটি স্মরণীয়, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচন হিসেবে প্রতিষ্ঠিত হয়।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

ফ্যামিলি কার্ডের প্রলোভনে নারীকে রাতে দেখা করার প্রস্তাব বিএনপি নেতার

নরসিংদীর শিবপুরে এক নারীকে রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দেও...

জাতীয় দল থেকে অবসর নেইমারের

ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেক...

পিরোজপুরে থানার সামনেই দোকান চুরি

পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র ও সদর থানার সম্মুখে অবস্থিত সিনান ট্রেডার্স গ্যাস...

গ্যাস সংকট নিয়ে প্রধানমন্ত্রীর আশ্বাস

সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ...

টানা ৫ দিন ভারি বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা