সংগৃহীত
বিনোদন

অস্ত্রসহ গ্রেপ্তার সাইফ আলী খানের ওপর হামলাকারী

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলাকারীকে অবশেষে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্র পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি সাইফকে কুপিয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। খবর এনডিটিভির

ভারতের মুম্বাই পুলিশের দাবি রবিবার (১৯ জানুয়ারি) সকালে মহারাষ্ট্রের ঠাণে এলাকা থেকে হামলাকারীকে গ্রেপ্তার করা হয়। মুম্বাই পুলিশ সুত্রে জানা যায়, ঠাণে এলাকা থেকে ওই ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় আটক করা হয়। জানা যায়, তার কাছ থেকে কাস্তে জাতীয় ধারাল অস্ত্র এবং একটি তোয়ালে পাওয়া গিয়েছে। হামলাকারী ব্যক্তি প্রথমে নিজের নাম বিজয় দাস বললেও পরে মহম্মদ সজ্জাদ বলে দাবি করেন।

তাকে সাইফের বাসভবন থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত কাসারভাদাভালি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তি একসময় ঠাণেতে একটি পানশালায় কাজ করতেন।

এর আগে সাইফের ওপর হামলা চালানোর ঘটনায় শনিবার সন্দেহভাজন হিসেবে একজনকে মধ্যপ্রদেশ থেকে আটক করেছিল পুলিশ।

মুম্বাইয়ে নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন সাইফ আলী খান। বুধবার (১৫ জানুয়ারি) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। দ্রুত তাকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সাইফের মেরুদণ্ডে ছুরি লেগেছে। স্পাইনাল কর্ডে বড়সড় চোট লেগেছে। অভিনেতার মেরুদণ্ড থেকে আড়াই ইঞ্চি লম্বা ছুরির ফলা বের করা হয়েছে। বর্তমানে অবশ্য সাইফ বিপদমুক্ত। তবু আরো কিছু দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন সাইফ।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা