সংগৃহিত
জাতীয়

সড়কে প্রাণহানি কমাতে কাজ করছে সরকার

নিজস্ব প্রতিবেদক: সড়কে মৃত্যুর হার কমানো সরকারের উদ্দেশ্য জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সড়ক নিরাপদ করতে কাজ করছেন সংশ্লিষ্টরা।

শনিবার (১১ মে) সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে নিরাপদ সড়ক চাই‘র (নিসচা) দশম মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, স্বজন হারানোর বেদনা ইলিয়াস (কাঞ্চন) ভাই যেমন বোঝেন, আমরাও তেমনই বুঝি। সড়কে কেউ হারিয়ে যাক, সেটা আমরা চাই না। কারো অঙ্গহানি হোক, সেটাও আমরা চাই না। আমরা সতর্কতামূলক ব্যবস্থা নিতে চাই। আমরা আধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করতে চাই। সেজন্য আমরা সহযোগিতা চাই।

তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় মানুষ আহত, নিহত হচ্ছে। সড়কে খালি হচ্ছে হাজারো মায়ের কোল। এসব সমস্যা সমাধানে সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। দুর্ঘটনার কারণ চিহ্নিত করে সরকারের বিভিন্ন দপ্তরে বিভিন্ন সময়ে দাবি করে আসছে নিরাপদ সড়ক চাই।

সরকার ২২ অক্টোবর নিরাপদ সড়ক দিবস ঘোষণা করে, যা পালিত হচ্ছে। আমরা চাই দুর্ঘটনা কম হোক, দুর্ঘটনায় আর কেউ মৃত্যুবরণ না করুক। পৃথিবীর সব দেশে দুর্ঘটনা ঘটে। মানুষের মৃত্যু হয়।

বাংলাদেশে যাতে সড়ক দুর্ঘটনা কমে, সেজন্যই কাজ করে যাচ্ছি। আইনে গাড়িচালক, হেলপার, মালিক এবং বিভিন্ন ট্রান্সপোর্ট এজেন্সির দায়িত্ব যথাযথভাবে বিশ্লেষণ করা হয়েছে।

এবি/ এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

প্রতিশ্রুতি পূরণে এগিয়ে এমপি মোশাররফ

পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে ‘১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ’ গঠন...

বিএনপির ক্ষমতা গ্রহণকে 'ইতিবাচক' আখ্যা ভারতের

বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় এবং দলটির নেতৃত্বে নতুন সরকার গঠনের...

জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

পজেটিভ পিরোজপুরে হাবিব-নাঈমের নেতৃত্ব

অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন ‘পজেটিভ পিরোজপুর’-এর ২০২৬...

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৩১

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত ঢাকা...

বাংলাদেশ সফরে আসছেন মার্কিন বিনিয়োগকারীরা: সার্জিও গোর

মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা দেখছেন। এ লক্ষ্যেই খুব...

শাহরুখের ‘কিং’ ঘিরে নতুন চমক 

বলিউড বাদশাহ শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং&...

মায়ের দুধ: শিশুর পূর্ণাঙ্গ পুষ্টির উৎস

বিশ্বজুড়ে আজ ১ আগস্ট পালিত হচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ দ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা