সংগৃহিত
জাতীয়

সন্ত্রাসীদের কোথাও জায়গা নেই

নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিদেশিরাও সন্ত্রাসীদের পছন্দ করে না। যারা ভোটে বিশ্বাস করে না, তারাই নির্বাচন বানচালে ব্যস্ত। সন্ত্রাসীদের কোথাও জায়গা নেই।

রোববার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় নগরীর জিন্দাবাজার এলাকায় লিফলেট বিতরণকালে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী জানান, আপনার সরকারকে অপছন্দ হলে জনগণের সমর্থন নিয়ে পরিবর্তন করবেন। কিন্তু জ্বালাও পোড়াও করে, নিরীহ মানুষ মেরে সরকার পরিবর্তন কখনো হবে না এবং জনগণও মেনে নেবে না।

গত বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন ড. এ কে আব্দুল মোমেন। ওই সময় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ড. এ কে আব্দুল মোমেন ছাড়াও সিলেট-১ আসনে আরও ৪ জন প্রার্থী রয়েছেন। তারা হলেন- বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ সোহেল আহমদ চৌধুরী, ইসলামী ঐক্যজোটের ফয়জুল হক, ন্যাশনাল পিপলস পার্টির ইউসুফ আহমদ ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী আবদুল বাছিত।

প্রসঙ্গত, সিলেট-১ আসনে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৩৪ হাজার ২১ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৩০ হাজার ৮৩৩ জন, নারী ভোটার ৩ লাখ ৩ হাজার ১৮১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৭ জন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা