সংগৃহীত
জাতীয়
৬২তম ব্যাচের ফায়ারফাইটারদের পাসিং আউট

শৃঙ্খলার সাথে দায়িত্ব পালনের আহ্বান

নিজস্ব প্রতিবেদক: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এম ফিল বলেছেন, শৃংখলার মান ধরে রেখে ফায়ারফাইটারদের দেশের সেবায় নিয়োজিত থাকতে হবে। তিনি ৮ নভেম্বর সাফল্যের সাথে প্রশিক্ষণ সমাপ্ত করা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ৬২তম ব্যাচের ৩৮৮ জন নবীন ফায়ারফাইটারের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দানকালে এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্ট তাঁর পরিবারের শহিদ সকল সদস্য, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের এবং সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর দুর্ঘটনাসহ বিভিন্ন দুর্ঘটনায় অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে অংশ নিয়ে মৃত্যুবরণকারী অগ্নিবীরসহ সকল শহিদকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

৮ নভেম্বর সকাল ৯-৩০ ঘটিকায় ঢাকার মিরপুরে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সের প্যারেড গ্রাউন্ডে এ উপলক্ষ্যে আয়োজিত সমাপনী কুচকাওয়াজে অধিদপ্তরের মহাপরিচালক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালকগণসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ, প্রকল্প পরিচালক, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ, নবীন ফায়ারফাইটারদের অভিভাবকগণসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সকাল ৯-৩০টায় মহাপরিচালক মহোদয় পরিবাহিত গাড়ি প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করলে বিউগলের সুর মূর্ছনা ধ্বনিত হয়। এ সময় অধিদপ্তরের পরিচালকগণ ও ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ মহাপরিচালককে স্বাগত জানিয়ে অভিবাদন মঞ্চে আরোহন করেন। পতাকাবাহী কনটিনজেন্টসহ ৪টি কন্টিনজেন্টের সদস্যরা এ সময় মহাপরিচালক মহোদয়কে সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন করেন।

এ সময় নবীন ফায়ারফাইটারদের শপথবাক্য পাঠ করানো হয়। মহাপরিচালক মহোদয় প্যারেড পরিদর্শন করেন, কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন এবং কনটিনজেন্ট সদস্যদের মার্চপাস্টে অভিবাদন গ্রহণ করেন। এ দিন প্রশিক্ষণকালীন সার্বিক বিচারে শ্রেষ্ঠ হওয়া দুজনকে চৌকস পদক পরিয়ে দেন অধিদপ্তরের মহাপরিচালক।

এরপর কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশে প্রধান অতিথির ভাষণ দেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন। তিনি ভাষণদানকালে এ বছর ফায়ার সার্ভিসের ‘স্বাধীনতা পুরস্কার ২০২৩’ অর্জন এবং আজীবন রেশন বাস্তবায়নের কথা উল্লেখ করে এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এরপর ভাষণে তিনি নবীন ফায়ারফাইটারদের উদ্দেশে বলেন, “ফায়ার সার্ভিসের সুনাম নির্ভর করে মাঠ পর্যায়ে ফায়ারফাইটারদের অপারেশনাল কাজের সাফল্যের ওপর। আগামীকাল থেকে তোমরা মাঠ পর্যায়ে সেই দায়িত্ব পালন করতে যাচ্ছো। বিপদের সময় অন্যের জন্য কাজ করার সুযোগ সবার হয় না। আমি আশা করি তোমরা সুচারুরূপে সেই দায়িত্ব পালনের মাধ্যমে প্রতিষ্ঠানের ভাবমূর্তি সমুন্নত রাখবে।”

তিনি সকলকে শৃংখলার মান ধরে রেখে দেশের সেবায় নিবেদিত থাকার নির্দেশনা প্রদান করেন। নবীন ফায়ারফাইটারদের উদ্দেশে তিনি আরো বলেন, ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একটি সুশৃঙ্খল ও সেবাধর্মী ইউনিফরমধারী বাহিনী। তোমাদের প্রতিটি কাজে তাই শৃঙ্খলা বজায় রাখতে হবে। গতি, সেবা ও ত্যাগের মূলমন্ত্রে উজ্জীবিত থেকে দেশের সুরক্ষায় তোমাদের কাজ করে যেতে হবে।’

প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানের ধারা বর্ণনা করেন ডা. মোস্তফা আব্দুর রহিম, ইন্সপেক্টর নূরুউদ্দিন ও ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম।

উল্লেখ্য, একই সময় রংপুর বিভাগ, খুলনা বিভাগ ও রাজশাহী বিভাগেও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। ঢাকার ৩৮৮ জনসহ সব মিলিয়ে মোট ৬৫০ জন ফায়ারফাইটার সাফল্যের সাথে প্রশিক্ষণ শেষ করে কর্মস্থলে যোগদান করতে যাচ্ছেন। তথ্যসূত্র : ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা