সংগৃহিত
রাজনীতি

রেলের ভাড়া বাড়ানো অযৌক্তিক

নিজস্ব প্রতিবেদক: গণমানুষের পরিবহন রেলের ভাড়া বাড়ানো সম্পূর্ণ অযৌক্তিক এবং অমানবিক উল্লেখ করে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, রেলের ভাড়ায় রেয়াত তুলে দেওয়ার সিদ্ধান্ত সাধারণ ও দরিদ্র মানুষের জীবনযাত্রায় বিরূপ প্রভাব ফেলবে।

শনিবার (৪ মে) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ কথা বলেন।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, রেল হলো গরিব-দুঃখী সাধারণ মানুষের বাহন। ভাড়া অপেক্ষাকৃত কম এবং নিরাপদ। এই মুহূর্তে রেলের ভাড়া বৃদ্ধি গরিব-দুঃখী ও সাধারণ মানুষের জীবনযাত্রায় মারাত্মক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। একইসঙ্গে পূর্ব নির্ধারিত ভাড়া বহাল রাখতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, দীর্ঘদিন ধরে যাত্রীরা ১০১-২৫০ কিলোমিটার পর্যন্ত ২০ শতাংশ, ২৫১-৪০০ কিলোমিটার পর্যন্ত ২৫ শতাংশ এবং ৪০০ থেকে তার ঊর্ধ্বে ৩০ শতাংশ ভাড়ায় ছাড় পেতো। এখন রেয়াত তুলে দেওয়ায় ২০-৪০০ টাকা পর্যন্ত ভাড়া বেড়েছে রেলপথে। এমনিতেই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে দেশের মানুষের অবস্থা করুন। তার ওপর তীব্র তাপপ্রবাহে মানুষের স্বাভাবিক আয় ব্যাহত হচ্ছে। এমন বাস্তবতায়, রেলের ভাড়া বাড়ানো অযৌক্তিক ও অমানবিক।

রেলপথে ভাড়া বৃদ্ধিতে সাধারণ মানুষের চলাচলে অসহনীয় কষ্ট সৃষ্টি হবে উল্লেখ করে বিবৃতিতে তিনি বলেন, রেলপথে ভাড়া বৃদ্ধিতে সাধারণ মানুষের চলাচলে অসহনীয় কষ্ট সৃষ্টি হবে। একইসঙ্গে দ্রব্যমূল্য আরেক দফা বেড়ে যাবে রেলের ভাড়া বৃদ্ধিতে। তাই, যারা রেলপথে চলাচল করে না, তাদের জীবনেও এর বিরূপ প্রভাব পড়বে। সেজন্য রেলের রেয়াত বহাল রেখে রেলের ভাড়া সাধারণ মানুষের কাছে সহনীয় পর্যায়ে রাখার বিষয়টি নিশ্চিতের কথাও বলেন তিনি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

ঢাকায় বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার চার কিশোর

ঢাকার ক্যান্টনমেন্ট থানার মানিকদী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, এক...

শুটিং সেটের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন কাজল

রুপালি পর্দার তারকাদের ঘিরে ভক্তদের উন্মাদনার শেষ নেই। তবে ভালোবাসার সেই প্রক...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

আরো দুই মামলায় জামিন ব্যারিস্টার সুমনের

সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সুমনকে আর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা