সংগৃহীত
রাজনীতি

বিএনপি গণতন্ত্র ও নির্বাচন চায় না

নিজস্ব প্রতিবেদক: বিএনপি গণতন্ত্র ও নির্বাচন চায় না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলন এখন চোরাগুপ্তা হামলা। তিনি আরও বলেছেন, চোরাগোপ্তা হামলা চালিয়ে তারা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটাতে চায়।

শুক্রবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর গুলিস্তানে ‘শহীদ নূর হোসেন চত্বরে’ (জিরো পয়েন্ট) শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িক ও গণতন্ত্রবিরোধী শক্তি, অতীতে যারা গণতন্ত্রকে বার বার আঘাত করেছে, তারা এখন গণতন্ত্রের নামে আন্দোলন করছে। যে আন্দোলনে তারা ব্যর্থতার আগ পর্যায়ে অগ্নি-সন্ত্রাস ও সন্ত্রাসী তৎপরতায় নিয়ে গেছে।

নির্বাচন সামনে রেখে সেই ২০১৩-১৪ ও ২০১৫ সালের মতো গণপরিবহন পোড়ানোর সেই অগ্নি-সন্ত্রাস তারা করছে।

তিনি আরও বলেন, তারা আসলে গণতন্ত্র ও নির্বাচন চায় না। জন-সম্পৃক্ততার অভাবে ব্যর্থতার এ আন্দোলন তারা চোরাগুপ্তা হামলার দিকে নিয়ে গেছে। এখন তাদের আন্দোলন চোরাগুপ্তা হামলা।

চোরাগোপ্তা হামলা চালিয়ে তারা প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে হটাতে চায়, নির্বাচন বানচাল করতে চায়। এটাই হচ্ছে বিরোধীদলের আন্দোলনের প্রধান লক্ষ্য।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লড়াই আমাদের চলছে। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে আমরা বিরামহীন লড়াই চালিয়ে যাচ্ছি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা