রাজনীতি

শাপলা চত্বরে নিহত ৯৩ জনের তালিকা প্রকাশ করলো হেফাজত

নিজস্ব প্রতিবেদক

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে মহাসমাবেশে নিহতদের মধ্যে ৯৩ জনের নাম-পরিচয় প্রকাশ করেছে হেফাজতে ইসলাম। সংগঠনটি বলছে, যাচাই-বাছাইয়ের পরে সংখ্যা আরো বাড়তে পারে।

রবিবার (৪ মে) রাতে এ তালিকা প্রকাশ করা হয় বলে গণমাধ্যমকে জানান হেফাজতে ইসলামের মুখপাত্র কেফায়েতুল্লাহ আজহারী।

এর আগে ২০২৪ সালে ৬১ জনের নিহতের একটি তালিকা প্রকাশ করেছিল মানবাধিকার সংগঠন ‘অধিকার’। এ ছাড়া বিবিসির অনুসন্ধানে বলা হয়, ২০১৩ সালের ৫ ও ৬ মে'র সহিংসতায় অন্তত ৫৮ জন নিহত হয়েছেন।

ব্লগারদের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ও নারীনীতির বিরোধিতাসহ ১৩ দফা দাবিতে শাপলা চত্বরে মহাসমাবেশ করে হেফাজতে ইসলাম। এতে যোগ দেন কওমি শিক্ষার্থী-আলেমসহ অসংখ্য নেতা-কর্মী।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা