সংগৃহীত
আন্তর্জাতিক

বাস ও ট্রাকের সংঘর্ষে ব্রাজিলে বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ব্রাজিলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১২ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৯ জন। ফায়ারফাইটার ও স্থানীয় মিডিয়ার খবরে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দেশটির সাও পাওলো রাজ্যের দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর রিবেইরাও প্রেতোতে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, বাসটিতে ফ্রাঙ্কা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিলেন। তাদের নিয়ে যাওয়ার সময় পথে একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বেশিরভাগই বাড়ি ফিরে গেছেন। তবে পালানোর সময় ট্রাকচালককে আটক করা হয়েছে।

রাজ্যের দমকল বাহিনী সামাজিকমাধ্যমে জানিয়েছে, বাস দুর্ঘটনায় ৩১ জনকে উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে ১২ জন নিহত হয়েছেন। ব্রাজিলে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা