ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ব্রাজিলে ভয়াবহ ঘূর্ণিঝড়ে নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ঘূর্ণিঝড়ের আঘাতে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ। এছাড়া হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

মূলত ঘূর্ণিঝড়ের ফলে মুষলধারে বৃষ্টি এবং প্রবল বাতাসের কারণে সেখানে এই বিপর্যয়কর অবস্থার সৃষ্টি হয়।

বুধবার (৬ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণ আমেরিকার এই দেশটির ঐ এলাকায় বন্যার আশঙ্কা রয়েছে। দেশটির রিও গ্র্যান্ডে ডো সুলের গভর্নর জানান, এটি তার প্রদেশের সবচেয়ে খারাপ আবহাওয়া বিপর্যয়ের ঘটনা।

ঐ এলাকার হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

স্থানীয় মিডিয়ার রিপোর্টে বলা হয়েছে, ৫ হাজার বাসিন্দার শহর মুকুমে শত শত লোককে তাদের বাড়ির ছাদ থেকে উদ্ধার করতে হয়েছে। কারণ শহরের ৮৫ শতাংশই প্লাবিত হয়েছে।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেন, ফেডারেল সরকার সাহায্য করতে প্রস্তুত। কোথাও কোনো সমস্যা হলে মানুষকে বাঁচাতে ফেডারেল সরকার সেখানে কাজ করবে বলে জানান তিনি।

এক সংবাদ সম্মেলনে রিও গ্র্যান্ডে ডো সুলের গভর্নর এডুয়ার্ডো লেইট জানান, মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) মুকুম শহরে আরও ১৫ টি মরদেহ পাওয়া গেছে। এতে মৃতের সংখ্যা ২১ জনে দাঁড়িয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রদেশটিতে ২৪ ঘণ্টারও কম সময়ে ৩০০ মিমি-এর বেশি বৃষ্টিপাত হয়েছে। এর জেরে সেখানে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

রেডিও গাউচাকে মুকুম শহরের মেয়র মাতেউস ট্রোজান বলেন, এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন এবং মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে বন্যার কারণে বিচ্ছিন্ন এলাকায় পৌঁছাতে হেলিকপ্টার ব্যবহার করছেন উদ্ধারকর্মীরা। সংবাদ মাধ্যম বলছে, বন্যা হওয়ার পেছনে অনেক কারণ থাকে বলে মনে করা হলেও জলবায়ু পরিবর্তনের কারণে উষ্ণতা বৃদ্ধির ফলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা দিন দিন বেড়েই চলেছে।

এর আগে গত ফেব্রুয়ারিতে ব্রাজিলের সাও পাওলো প্রদেশে বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছিলেন। এছাড়া ২০২২ সালে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রেসিফ শহরের কাছে প্রবল বৃষ্টিতে ভূমিধস ও কাদার স্রোতে কমপক্ষে ১০০ জন নিহত হন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

টিভিতে আজকে যেসব খেলা দেখবেন

গ্লোবাল সুপার লিগে পরস্পরের বিপক্ষে মাঠে নামবে গায়ানা ও পার্থ। এদিকে...

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ৪৭ নিহত

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। গোয়...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ঢাকায় যেসব এলাকায় আজ বন্ধ থাকবে মার্কেট

ঢাকাতে বসবাসকৃতরা তো বটেই আশেপাশের এলাকাগুলো থেকে কেনাকাটার প্রয়োজনে অনেকেই চ...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা