সংগৃহিত
বিনোদন

সড়ক দুর্ঘটনায় পাগল হাসান’র মৃত্যু

বিনোদন ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার মতিউর রহমান হাসান ওরফে 'পাগল হাসান' আজ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে ছাতকের সুরমা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সংগীতশিল্পী পিজিত মহাজন জানান, আজ সকালে সুনামগঞ্জের ছাতকের সুরমা ব্রিজের সামনে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সংগীতশিল্পী পাগল হাসান ঘটনাস্থলেই মারা যান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সংগীতশিল্পী সিএনজিতে দোয়ারাবাজার থেকে ছাতকের দিকে আসছিলেন। সুরমা ব্রিজ এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি বাস সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।

এ সময় পাগল হাসানসহ সিএনজির আরেক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস তাদের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

উল্লেখ্য, সংগীতশিল্পী হাসান 'পাগল হাসান' নামে পরিচিত ছিলেন। এ নামেই তাকে চিনতেন পরিচিতজন ও অনুসারীরা। তিনি ‘আসমানে যাইওনারে বন্ধু ধরতে পারবো না তোমায়’সহ অনেক জনপ্রিয় গানের গীতিকার, সুরকার ও শিল্পী। তার বাড়ি ছাতকের শিমুলতলা গ্রামে।

সংগীতশিল্পীর মৃত্যুতে সুনামগঞ্জে নেমে এসেছে শোকের ছায়া।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু

জামায়াত নির্বাচয় চায়নি, নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু ন...

কুষ্টিয়ায় অস্ত্রসহ দুই ব্যক্তি আটক

কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের মাঝপ...

অনলাইনে চাকরির ফাঁদ, বাড়ছে মানবপাচার

তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে মানবপাচার চক্রও তাদের কৌশল পাল্টেছ...

বাগেরহাটে  ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাই ১১টি গরু উদ্ধার কর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা