জাতীয়

১০ দিনের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে সমাধানে আসতে হবে : আলী রীয়াজ 

নিজস্ব প্রতিবেদক

জুলাই সনদ প্রস্তুতের লক্ষ্যে আগামী ১০ দিনের মধ্যে অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ। সোমবার (২১ জুলাই) সকালে ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের দ্বিতীয় দফার ১৬তম বৈঠকের শুরুতে এ আহ্বান জানান তিনি।

আলী রীয়াজ বলেন, জুলাই সনদকে সামনে রেখে চলতি মাসের মধ্যেই সংস্কার সংশ্লিষ্ট বিষয়গুলোর সমাধান হওয়া উচিত। কিছু বিষয়ে আগে আলোচনা হলেও তা এখনো মীমাংসিত হয়নি যা দ্রুত সমাধান করতে হবে।

ঐক্যমত্য কমিশনের সহসভাপতি জানান, এখন পর্যন্ত ৮টি বিষয়ে সকল রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছেছে। আজকের আলোচনায় প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতির মতো ইস্যুতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ঐক্যমত্য কমিশন কোনো দলের ওপর জোর করে কিছু চাপিয়ে দেবে না বলেও মন্তব্য করেন আলী রীয়াজ।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা