ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হামলা না থামা পর্যন্ত তেল অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের

আমার বাঙলা ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এক নতুন ও বিপজ্জনক মোড় নিয়েছে। ইরান ঘোষণা করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা বন্ধ না হলে তারা হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের কোথাও ‘এক ফোঁটা তেল’ রপ্তানি করতে দেবে না।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একজন মুখপাত্র মঙ্গলবার (১০ মার্চ) জানিয়েছেন, এই যুদ্ধের সমাপ্তি কখন হবে তা ইরানই নির্ধারণ করবে এবং হামলা অব্যাহত থাকলে তারা পুরো অঞ্চলের তেল সরবরাহ বন্ধ করে দেবে।

ইরানের এই হুমকির জবাবে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান যদি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে তেল সরবরাহ বাধাগ্রস্ত করার কোনো চেষ্টা করে, তবে তাদের ওপর এমন ভয়াবহ সামরিক হামলা চালানো হবে যা আগের তুলনায় অন্তত ২০ গুণ বেশি শক্তিশালী হবে।

ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া পোস্টে আরও উল্লেখ করেন, এই ধরনের পদক্ষেপ নিলে ইরানকে এমনভাবে আঘাত করা হবে যে তারা বা তাদের সহায়তাকারীরা আর কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না।

এদিকে সংঘাতের প্রভাবে বিশ্ব বাজারে তেলের দাম দ্রুত বাড়ছে। গোল্ডম্যান স্যাকস সতর্ক করেছে যে, হরমুজ প্রণালীতে সরবরাহ স্বাভাবিক না হলে তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়ে ১৫০ ডলারে পৌঁছাতে পারে। ইতোমধ্যে এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় ৮০ শতাংশ কমে গেছে এবং বহু তেলবাহী ট্যাঙ্গার সমুদ্রে আটকা পড়েছে।

যুক্তরাষ্ট্র দাবি করেছে, তাদের অভিযানে ইরানের নৌ ও বিমান সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে তেহরান এই যুদ্ধ দীর্ঘস্থায়ী করার এবং বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের আঘাত হানার হুমকি দিয়ে যাচ্ছে।

সূত্র: রয়টার্স।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃষকের ন্যায্য মূল্যের দাবিতে কলাপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের ন্যায্য অধিকার ও ধানের লাভজনক দাম নিশ্চিতের দাবিত...

বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাতপ্রবণ জেলা ও বজ্রপাত থেকে বাঁচার উপায়

বাংলাদেশে এক দশকে বজ্রপাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর তথ্য দিচ্ছে...

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাওহিদ...

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বা...

চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্...

কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে বহরে যুক্ত হবে হেলিকপ্টার: স্বরাষ্ট্রমন্ত্রী

উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা এবং সুন্দরবন রক্ষায় কোস্ট গার্ডের সক্ষমতা বহুগুণ...

৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

জুলাই আন্দোলনের সময় যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি এবং দ...

ট্রাম্পকে ১ মে’র পর আইনত যুদ্ধ বন্ধ করতে হবে

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান অব্যাহত রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

আদালতে নেওয়ার পথে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা