সংগৃহীত ছবি
জাতীয়

স্বল্প দূরত্বের ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কার আন্দোলনের প্রভাবে গত ১৮ জুলাই থেকে বন্ধ হয়ে যাওয়া যাত্রী ও মালবাহী ট্রেন চলাচল আবারও শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ৭টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ছেড়ে যায়। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী কারফিউ শিথিল থাকা অবস্থায় স্বল্প দূরত্বের ট্রেন চলাচল করবে।

ঢাকা রেলওয়ের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, সকাল থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। প্রথমে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি স্টেশন ছেড়ে গেছে। এখন স্বল্প দূরত্বের ট্রেন চলাচল করছে। ট্রেন ও যাত্রীদের নিরাপত্তার জন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ট্রেনে রয়েছেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (৩০ জুলাই) রেল ভবনের সভাকক্ষে বাংলাদেশ রেলওয়ের ট্রেন চলাচল শুরু সংক্রান্ত বৈঠকে আজ থেকে স্বল্প দূরত্বের ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চার বন্দরে ৩ নম্বর সংকেত, উপকূলে ঝড়ের শঙ্কা

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

ব্যাটারি চুরির অভিযোগ, যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল খিলগাঁও এলাকায় অটোরিকশার ব্যাটারি চ...

বাগেরহাটে হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, ক্লিনিক সিলগালার নির্দেশ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ওষুধ ও চিকিৎসাসামগ্রী...

মাইক্রোপ্লাস্টিকমুক্ত ৮ টুথপেস্ট

দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্টের একটি বড় অংশে মাইক্রোপ্লাস্টিকের...

‘বাইরে থাকার অনুভূতি হয়নি’—সালাউদ্দিন

সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও জাতীয় দলের সঙ্গে ছিলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে...

কারাগার ব্যবস্থায় আসছে পরিবর্তন

দেশের কারাগারগুলোকে আধুনিক, মানবিক এবং সংশোধনভিত্তিক প্রতিষ্ঠানে রূপান্তরের ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা