ছবি: সংগৃহীত
বিনোদন

সৃজিত আমাকে বোকা বানায়:মিথিলা

আমার বাঙলা ডেস্ক

বেশ কিছুদিন ধরেই শোবিজ অঙ্গনে গুঞ্জন শোনা যাচ্ছিল—অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ওপার বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জির সম্পর্ক নাকি আর আগের মতো নেই। এমনকি তাঁদের বিচ্ছেদ আসন্ন বলেও নানা আলোচনা চলছিল। তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সেই সব জল্পনাকে উড়িয়ে দিলেন মিথিলা নিজেই।

বর্তমানে সৃজিতের সঙ্গে মুম্বাইয়ে সময় কাটাচ্ছেন মিথিলা। ঠিক কবে তিনি সেখানে গিয়েছেন, তা জানা যায় নি। সাক্ষাৎকারে মিথিলা জানান, এতদিন সৃজিতের পরিবারের অনেক সদস্যের সঙ্গে তাঁর দেখা হয়নি। এবার সেই সুযোগ হয়েছে। মেয়েকে নিয়ে সবার সঙ্গে পরিচয় হয়েছে এবং বেশ আনন্দেই সময় কেটেছে। তিনি বলেন, গত বছর শেষবার দেখা হওয়ার পর দীর্ঘ সময় আর একসঙ্গে হওয়া হয়নি, তাই এবারের আড্ডা ছিল বেশ উপভোগ্য। যদিও খুব একটা ঘোরাঘুরি করা হয়নি বলেও জানান তিনি।

মুম্বাই ঘোরার প্রসঙ্গে মিথিলা মজার একটি অভিজ্ঞতার কথাও শোনান। তিনি বলেন, এখনও শহরটা ঠিকভাবে দেখা হয়নি। সিনেমায় দেখা গেটওয়ে অফ ইন্ডিয়া নিজের চোখে দেখার ইচ্ছা প্রকাশ করলে সৃজিত নাকি তাঁকে বলেন, সেটি এখন কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে! বিষয়টি শুনে সন্দেহ হওয়ায় পরে গুগলে খুঁজে দেখেন মিথিলা। তখনই বুঝতে পারেন, সৃজিত বরাবরের মতো সিরিয়াস মুখে তাঁকে মজা করে বোকা বানিয়েছেন।

উল্লেখ্য, সৃজিত-মিথিলার বিচ্ছেদ নিয়ে গুঞ্জন বেশ কিছুদিন ধরেই নেটমাধ্যমে ঘুরছিল। একপর্যায়ে একটি পডকাস্টে অংশ নিয়ে মিথিলা বিষয়টি নিয়ে কৌশলী মন্তব্য করেন। তখন তিনি বলেন, ২০২৪ সালের জুলাইয়ের পর তিনি কলকাতায় যাননি, কারণ তাঁর ভিসা নেই। সঞ্চালক সরাসরি জানতে চাইলে সৃজিত এখনও তাঁর স্বামী কি না সে প্রশ্নের উত্তরে রহস্য রেখে মিথিলা বলেন, বিষয়টি নিয়ে তিনি কিছু বলতে চান না। তবে এটুকু স্পষ্ট করেন, তাঁর পাসপোর্টে এখনও সৃজিত মুখার্জির নাম রয়েছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা