সারাদেশ

সম্পত্তির জন্য মা-বাবাকে কুপিয়ে জখম, ছেলে আটক     

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পারিবারিক কলহের জেরে বৃদ্ধ বাবা-মাকে কুপিয়ে জখম করেছেন মাদকাসক্ত ছেলে। বৃহস্পতিবার (৬ মার্চ) দিনগত রাত পৌনে ১টার দিকে উপজেলার বেলছড়ি ইউনিয়নের ক্যাম্পটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন আব্দুর রহিম (৭০) ও তার স্ত্রী আমেনা বেগম (৬০)। এ ঘটনায় অভিযুক্ত ছেলে আবুল কালাম কালনকে (৩৮) আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই সম্পত্তির ভাগ চেয়ে মা-বাবার ওপর মানসিক নির্যাতন করে আসছিলেন ছেলে আবুল কালাম। ঘটনার দিন রাত সাড়ে ১২টার দিকে বাড়িতে ফিরে আবারও সম্পত্তির ভাগ-ভাটোয়ারা চেয়ে মা-বাবার টাকার জন্য চাপ দেন। তারা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন আবুল কালাম।

এ সময় আহতদের চিৎকারে স্বজনসহ প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তফিকুল ইসলাম তৌফিক বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা