সংগৃহীত
রাজনীতি

শাসকগোষ্ঠীর নির্বাচনী মাস্টারপ্ল্যান ভেঙে পড়বে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী শাসকগোষ্ঠীর নির্বাচনী মাস্টারপ্ল্যান তাসের ঘরের মতো ভেঙে পড়বে।

শুক্রবার (২৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন রিজভী।

তিনি বলেন, বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের ভয় পাইয়ে দিতে সন্ত্রাসী হামলা, মামলা, গুম, খুন ও গ্রেপ্তারের মতো নির্মম কর্মকাণ্ড শুরু হয়েছে। একতরফা নির্বাচন আয়োজন করে আবারও ক্ষমতা দখলের জন্য আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রশাসন ও দলীয় সন্ত্রাসীদের সমন্বয়ে সেনাদল তৈরি করেছে এই ফ্যাসিস্ট শাসকগোষ্ঠী।

তিনি আরও বলেন, জনগণকে অগ্রাহ্য করে বিশ্বের কুখ্যাত স্বৈরাচারী সরকাররাও নিজেদের পতন ঠেকিয়ে রাখতে পারেনি। আওয়ামী শাসকগোষ্ঠীও পারবে না। জনগণ আগামী নির্বাচন একতরফাভাবে করতে দেবে না। আন্দোলনে শাসকগোষ্ঠীর নির্বাচনী মাস্টারপ্ল্যান তাসের ঘরের মতো ভেঙে পড়বে।

এ সময় বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীর বাসভবনে ককটেল বিস্ফোরণকারী আওয়ামী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ পণ্ড ও নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সরকারের পদত্যাগের দাবিতে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। এরপর থেকে দফায় দফায় অবরোধ কর্মসূচি পালন করছে দলটি।

সর্বশেষ সপ্তম দফায় আগামী ২৬ ও ২৭ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি ও জামায়াত।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুই দশক পর আবার কলকাতায় তসলিমা নাসরিন

প্রায় দুই দশক পর আবারও ভারতের কলকাতায় গেছেন বাংলাদ...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

মধ্যরাতে ফের মোদির ভিডিওবার্তা

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে নতুন ভিডিওবার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী ন...

৯ বছরের শিশুকে হয়রানির অভিযোগ, গ্রেপ্তার জামায়াত নেতা

রাজশাহীর পবা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াতে ইসলামী...

শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদনের নিয়ম জানুন

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সরকারি বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য...

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস...

কাশি নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

আজ ১ আগস্ট বিশ্ব ফুসফুস ক্যানসার দিবস। বিশ্বজুড়ে ফুসফুস ক্যানসার সম্পর্কে সাধ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা