সংগৃহীত
রাজনীতি

বিএনপি অফিসে প্রশাসন তালা দেয়নি

নিজস্ব প্রতিবেদক: বিএনপি অফিসে প্রশাসন তালা দেয়নি উল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ মন্তব্য করে বলেছেন, দলটিতে একটা তালা খোলারও মানুষ নেই।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাজধানীর কাকরাইলে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন অফিস উদ্বোধন ও চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, এই তালা প্রশাসন দেয়নি, তারাই তালা মেরে চলে গেছে। ওখানে বসার সাহসটাও যারা হারিয়ে ফেলেছে, তারা কিভাবে রাজনীতি করে। আর বিএনপির পুলিশ আমাদের অফিসে তালা দিয়েছিল, আমি ছিলাম সেখানে, আমরা তালা ভেঙে ঢুকেছি।

এ সময় তথ্যমন্ত্রী আরও বলেন, গুহা থেকে অনলাইনে গাড়ি পোড়ানোর কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। এটি কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে না।

হাছান মাহমুদ শঙ্কা প্রকাশ করে বলেন, তৃণমূল বিএনপি যেভাবে আগাচ্ছে, তাতে বিএনপি কোথায় গিয়ে দাঁড়াবে এ নিয়ে শঙ্কা জেগেছে। বিএনপির জোট থেকে তিনটি নিবন্ধিত দলসহ ছয়টি দল বের হয়ে গেছে। তাদের সবাই নির্বাচনে অংশ নেবে।

তিনি বলেন, বিএনপি বলেছিল জোটের সমর্থন নিয়ে তারা দুর্বার আন্দোলনের চেষ্টা করছে, নির্বাচনটাকে ঠেকিয়ে দেবে। অথচ যারা তাদের বাতাস দিয়েছিল তাদেরও বাতাস ফুরিয়ে গেছে।

গতকালই তাদের ১২ দলীয় জোট থেকে ৩টা নিবন্ধিত দলসহ ৬টি দল বেরিয়ে গেছে। জোটের শরিকরাও পালিয়ে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিচ্ছে বলেও জানান মন্ত্রী।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

দুই দশক পর আবার কলকাতায় তসলিমা নাসরিন

প্রায় দুই দশক পর আবারও ভারতের কলকাতায় গেছেন বাংলাদ...

জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

সেউটা সীমান্তে ভয়াবহ ঢল, নিহত ৫৭ অভিবাসী

উত্তর আফ্রিকায় স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউটার সীমান্তে কয়েক দিনের নজিরবিহ...

যুক্তরাষ্ট্রের হামলায় ইরান দুর্বল হয়েছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের চলমান অভিযানের কারণে ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্র...

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে বাইসাইকেলের মুখোমুখি সং...

নওগাঁয় কাঁচা মরিচের কেজি ২৫০ টাকা

নওগাঁয় দুই সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে প্রায় ১৫০ টাকা পর...

প্রতিশ্রুতি পূরণে এগিয়ে এমপি মোশাররফ

পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে ‘১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ’ গঠন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা