ছবি-সংগৃহীত
বিনোদন

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক সম্মাননা পেলেন অভিনেতা শেখ তানভীর

বিনোদন ডেস্ক: দেশের থিয়েটার অঙ্গনের নন্দিত অভিনেতা শেখ তানভীর আহমেদ এবার অর্জন করলেন ‘জর্জ কে ক্যাম্পবেল অ্যাওয়ার্ড-২০২৩’। বিশ্ব নাট্যাঙ্গনে দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে অবদান রেখে চলায় জর্জ কে ক্যাম্পবেল স্কলারশিপ প্রপ্রামের আর্ট এন্ড কালচার বিভাগে সেরা বুদ্ধিদীপ্ত অভিনেতা হিসেবে পেলেন আন্তর্জাতিক এ স্বীকৃতি।

প্রতিবছরের ন্যায় গত শনিবার পরন্ত বিকেলে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত গ্লেন ট্যারেস ক্যাটারার্সের বলরুমে অনুষ্ঠিত হয় ‘এ্যানুয়াল জর্জ কে ক্যাম্পবেল স্কলারশিপ ফ্রেন্ডস ফর লাইফ কমিটি’ এর নিয়মিত আয়োজন ‘গিভ মি এ সেকেন্ড চান্স’ এর এবারের আসর। আর সেখানে আমন্ত্রিত অতিথি, নিউইয়র্ক লোকাল গভর্নমেন্টের প্রতিনিধি ও মিডিয়ার উপস্থিতিতে শেখ তানভীর আহমেদের হাতে অত্যন্ত সম্মানজনক এ পুরস্কারের সাথে রাষ্ট্রীয় সম্মান স্বরুপ নিউইয়র্ক স্টেট সিনেটর, নিউইয়র্ক স্টেট এ্যাসেম্বলি ও নিউইয়র্ক সিটি কাউন্সিলের অফিসিয়াল সনদ তুলে দেন নিউইয়র্ক স্টেট সিনেটর রোক্সান জে. পারসোডের পক্ষে মিস জেনিফার ভাইসুয়েগ হর্সফোর্ড এবং জর্জ কে ক্যাম্পবেল স্কলারশিপ ফ্রেন্ডস ফর লাইফ কমিটির অফিসিয়াল মিস ইয়ান উইলিয়ামস ও ইয়ামা অরনী ক্যাম্পবেল। এর আগে সে আয়োজন তানভীর শেখের নির্দেশনা ও একক পরিবেশনায় ব্ল্যাকফ্লেইম থিয়েটার প্রযোজনা ‘দ্যা ব্লাইন্ড পার্সপ্রেক্টিভ’ নামের নকশা মূকাভিনয় করে ব্যাপক প্রশংসা অর্জন করে।

এ বিষয়ে ব্ল্যাকফ্লেইম থিয়েটার এর প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক শেখ তানভীর আহমেদ বলেন, যেকোন স্বীকৃতি পেলে বেশ ভালো লাগে, তবে প্রায় দুই দশক ধরে চলমান এই ক্যাথলিক স্কলারশিপ প্রতিষ্ঠানের কাছ থেকে অভিনেতা হিসেবে এ পুরস্কার গ্রহণ এবং সেইসাথে স্থানীয় সরকারের সর্বোচ্চ সংস্থাগুলোর কাছ থেকে সনদ গ্রহণ অত্যন্ত সম্মানজনক। তারা এই আয়োজনের মাধ্যমে লোকাল গভার্নমেন্ট ও কমিউনিটির সহযোগিতায় শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা সহ স্ব স্ব কাজে বিশেষ অবদানে এ্যাডভোকেসি, ডিপ্লোমেসি, এ্যাক্সিলেন্স এবং আর্ট এন্ড কালচার বিভাগে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিবছর এ সম্মাননা দিয়ে থাকেন, আর যেকোনো অভিনেতার জন্যই এটি অত্যন্ত আকর্ষনীয় একটি পুরস্কার।

প্রসঙ্গত, পড়াশোনার সুবাদে বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসরত থিয়েটার অঙ্গনের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত গুণী এ অভিনেতা এর আগেও পেয়েছেন জাপান বাংলা পিস অ্যাওয়ার্ড, শিল্পাঙ্গন নাট্য সম্মাননা, ড. ওয়াকার উদ্দিন অ্যাওয়ার্ড, হিরোশিমা দিবস সম্মাননা, স্বপ্নদল সম্মাননা, মাইম আর্ট সম্মাননা, চ্যাপলিন মূকাভিনয় উৎসব সম্মাননা, বিজয় মূকাভিনয় উৎসব সম্মাননা, ডুমা আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব সম্মাননা ও জলছবি মাইম থিয়েটার সম্মাননা সহ দেশ বিদেশের নানা পুরস্কার ও সম্মাননা, অংশ নিয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের নানা গুরুত্বপূর্ণ আয়োজনে।

এছাড়াও তরুণ এ অভিনেতা যুক্তরাষ্ট্রে বিখ্যাত ট্রাইন বিশ্ববিদ্যালয়ে বিজনেস এ্যানালাইটিকস বিষয়ে পড়ালেখার পাশাপাশি সম্প্রতি দেশের প্রথম মূকাভিনেতা হিসেবে নিউইয়র্কের টাইমস স্কয়ার পার্ফমেন্স করেছেন এবং স্থানীয় নানা আয়োজনে অংশনিয়ে দ্যুতি ছড়াচ্ছেন মঞ্চে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃষকের ন্যায্য মূল্যের দাবিতে কলাপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের ন্যায্য অধিকার ও ধানের লাভজনক দাম নিশ্চিতের দাবিত...

বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাতপ্রবণ জেলা ও বজ্রপাত থেকে বাঁচার উপায়

বাংলাদেশে এক দশকে বজ্রপাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর তথ্য দিচ্ছে...

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাওহিদ...

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বা...

চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্...

৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

জুলাই আন্দোলনের সময় যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি এবং দ...

ট্রাম্পকে ১ মে’র পর আইনত যুদ্ধ বন্ধ করতে হবে

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান অব্যাহত রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

আদালতে নেওয়ার পথে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ...

কৃষকের ন্যায্য মূল্যের দাবিতে কলাপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের ন্যায্য অধিকার ও ধানের লাভজনক দাম নিশ্চিতের দাবিত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা