সংগৃহিত
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় অস্ত্রসহ ইসরায়েলি গুপ্তচর গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ওই ব্যক্তিকে সন্দেহভাজন ইসরায়েলি গুপ্তচর বলে অভিহিত করছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

মালয়েশিয়া পুলিশের আইজিপি রাজারউদ্দিন হুসাইন জানিয়েছেন, গ্রেফতার হওয়া ব্যক্তির কাছ থেকে ছয়টি হ্যান্ডগান ও ২০০ বুলেট উদ্ধার করা হয়েছে।

গত ১২ মার্চ আমিরাত থেকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। ফ্রান্সের যে পাসপোর্টটি তিনি ব্যবহার করেছেন সেটি ভুয়া বলে মনে করা হচ্ছে। পুলিশের জিজ্ঞাসাবাদের পর তিনি একটি ইসরায়েলি পাসপোর্ট হস্তান্তর করেন।

তাছাড়া তিনি কর্তৃপক্ষকে জানিয়েছেন, অন্য এক ইসরায়েলি নাগরিকের সন্ধানে তিনি মালয়েশিয়া এসেছেন। তবে মালয়েশিয়ার পুলিশ তদন্ত করে দেখছেন ওই ব্যক্তি ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সদস্য কিনা।

রাজারউদ্দিন বলেছেন, আমরা তার বিবৃতি বিশ্বাস করছি না। আমাদের ধারণা তরা অন্য এজেন্ডা আছে। ২০১৮ সালে কুয়ালালামপুরে অজ্ঞাত দুই ব্যক্তি হাতে ফিলিস্তিনের এক বিজ্ঞানী নিহত হন। এরপর হামাস দাবি করে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা তাকে হত্যা করেছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা