সংগৃহিত
আন্তর্জাতিক
লোকসভা নির্বাচন

মমতা দিদি, আপনার সময় শেষ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে চলমান লোকসভা নির্বাচনে ইতোমধ্যে চতুর্থ দফায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এর মধ্যে ভালো ফল নিয়ে ক্ষমতাসীন বিজেপি শিবিরে আত্মবিশ্বাস তুঙ্গে। ৩৮০টি আসনের মধ্যে বিজেপি কত আসন পেতে যাচ্ছে? যা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা চলছে।

এরমধ্যে পঞ্চম ও শেষ ধাপে ভোটের আগে মঙ্গলবার পশ্চিমবঙ্গে প্রচারে যান দলটির শীর্ষ নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বনগাঁ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে প্রচার সভায় বিস্ফোরক মন্তব্য করেন তিনি।

শাহ বলেন, ‘মমতা দিদি, আপনার সময় শেষ হয়ে এসেছে। ৩০টি আসন আসলেই আপনার সময় শেষ হয়ে যাবে। এখানেও মোদীজির নেতৃত্বে বিজেপির সরকার গঠন হতে চলেছে।’

সমাবেশে জনতার প্রশ্ন—কবে বিয়ে করছেন? কী উত্তর দিলেন রাহুল সমাবেশে জনতার প্রশ্ন—কবে বিয়ে করছেন? কী উত্তর দিলেন রাহুল

অমিত শাহর দাবি, ইতোমধ্যে সরকার গড়ার লক্ষ্যে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে গেছে বিজেপি।

অমিত শাহ বলেন, ‘এ পর্যন্ত ৩৮০টি লোকসভা আসনে ভোট হয়েছে। বিজেপি ২৭০ আসনে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছেন মোদী।’

পশ্চিমবঙ্গ ছাড়াও গুজরাট, উত্তরপ্রদেশের একাধিক আসন, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র-সহ একাধিক রাজ্যে ভোট সম্পন্ন হয়েছে। গো-বলয়ের একটি বিরাট অংশে ইতোমধ্যে নির্বাচন সম্পন্ন। সব আসনের মধ্যে ইতোমধ্যেই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ঢুকে পড়েছে বিজেপির ঝুলিতে বলে দাবি তার।

বনগাঁ লোকসভা কেন্দ্রের প্রচারে গিয়ে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বিশেষ বার্তা দেন শাহ। তিনি জানান, বাংলায় ৩০টি আসনে জয়ের লক্ষ্যে শান্তনু ঠাকুরকে জেতালে তিনি বাড়ি বাড়ি গিয়ে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করবেন।

অমিত শাহ বলেন, ‘মমতাদিদি আপনার সময় সমাপ্ত হয়ে এসেছে। মতুয়ারা নাগরিকত্ব পাবেনই। কেউ আটকাতে পারবেন না।’

মুখ্যমন্ত্রীকে রাজ্যের অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে শাহ বলেন, ‘মমতাদিদি যদি বাংলার জন্য কিছু করে থাকেন, সেটা হলো অনুপ্রবেশকারী এবং দুর্নীতিবাজদের মদত।’

তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনায় সরব শাহ বলেন, ‘পুরো বাংলায় দারিদ্রতা বেড়েছে। মোদীজির নেতৃত্বে পুরো ভারত এগিয়ে গিয়েছে। এত কিছু সত্ত্বেও বাংলা পেছনে পড়ে গেছে।’

এবার বনগাঁ লোকসভা আসন থেকে বিজেপির টিকিটে লড়ছেন গতবারের জয়ী সাংসদ শান্তনু ঠাকুর। নাগরিকত্ব সংশোধিত আইন চালু হওয়ার পর থেকেই মতুয়া অধ্যুষিত এই লোকসভা কেন্দ্রের জয়ের ব্যাপারে আশাবাদী বিজেপি নেতৃত্ব।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংস...

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের...

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকসহ ধর্মীয় নেতা...

ইসরাইলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি

ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা নাঈম...

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। শনিবার (১৪ ম...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা

রাজধানীর উত্তরা এলাকায় আড়ংয়ের একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখ...

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা