আন্তর্জাতিক

ভারতে ৭০ বাংলাদেশি নিয়ে বাস খাদে, নিহত ১ আহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উড়িষ্যায় ৭০ বাংলাদেশি পূণ্যার্থী বহনকারী একটি বাস উল্টে খাদে পড়ে গেছে। এতে নুনিবালা নাথ নামে একজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরো ১৫ জন।

রবিবার (৬ এপ্রিল) ভুবনেশ্বর শহরের অদূরে উত্তরা স্কয়ার এলাকার ১৬ নম্বর জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, ওই ৭০ বাংলাদেশিকে বহনকারী বাসটি পুরী যাচ্ছিল। হঠাৎ এটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। তখনই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়িচালক।

স্থানীয়দের সহায়তায় পুলিশ আহত যাত্রীদের নিকটস্থ ক্যাপিটাল হাসপাতালে নিয়ে গেছে। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ভুবনেশ্বরের এআইআইএমএসে নিয়ে যাওয়া হয়।

ফিটনেসবিহীন বাসটি দুর্ঘটনাস্থল থেকে সরানো হয়েছে। অন্য যাত্রীদের পুরীতে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা