সংগৃহিত
আন্তর্জাতিক

বাধ্য করতে না পারলে ইসরাইল যুদ্ধ থামাবে না

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসঙ্ঘ উদ্যোগ নিয়ে বাধ্য করতে না পারলে ইসরাইল যুদ্ধ থামাবে না বলে মন্তব্য করেছেন ফিলিস্তিন বিষয়ে জাতিসঙ্ঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেস্কা আলবানিজ।

রোববার (২৬ মে) মধ্যপ্রাচ্যভিত্তিক নিউজ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তিনি আরো বলেন, জাতিসঙ্ঘ উদ্যোগ না নিলে ইসরাইলের পাগলামি থামবে না। তাই জাতিসঙ্ঘকে উদ্যোগ নিয়েই এই যুদ্ধ থামাতে হবে। ইসরাইল উন্মাদনা বন্ধ না করলে তাদেরকে অস্ত্র সরবরাহ বন্ধ এবং নিষেধাজ্ঞা আরোপেরও আহ্বান জানান তিনি।

আলবানিজ এক এক্সবার্তায় বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরাইলকে রাফায় অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে। কিন্তু তারা তা অমান্য করে রাফায় হামলা জোরদার করেছে। সেখানে ১ দশমিক ৫ মিলিয়নেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি রয়েছে। তাদের থেকে যে খবর পাচ্ছি, তা খুবই ভঙ্কর। আসলে এটি নিশ্চিত যে আমরা যদি এই পাগলামি বন্ধ না করি, তবে ইসরাইল থামবে না।

এ সময় তিনি জাতিসঙ্ঘের সকল সদস্যকে ইসরাইলের উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান। একইসাথে অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত তাদের সাথে সবধরণের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক স্থগিত করার উপরও জোর দেন।

উল্লেখ্য, চলমান গাজা যুদ্ধে ৩৫ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের বেশিরভাগই নারী ও শিশু। এ যুদ্ধে প্রায় ৮০ হাজার ৩০০ জন আহত হয়েছে। এছাড়া চলমান যুদ্ধের কারণে গাজা খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের সঙ্কটে ভুগছে। সূত্র : মিডল ইস্ট মনিটর

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা