সংগৃহিত
বাণিজ্য

বসুন্ধরা সিমেন্টের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বসুন্ধরা সিমেন্টের আয়োজনে “উদ্ভাবন এবং কৌশলের মাধ্যমে বিক্রয় দক্ষতা” শিরোনামে, দিনব্যাপী “বার্ষিক বিক্রয় সম্মেলন-২০২৪” অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার (১৯ মে) রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে এই সম্মেলনের উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান।

বসুন্ধরা সিমেন্টের ৩০০ জনেরও বেশি বিক্রয় প্রতিনিধির ঐক্যবদ্ধ অংশগ্রহণে, বিক্রয় সম্মেলনটি দুর্দান্ত সাফল্যের সাথে সমাপ্ত হয়েছে। যা বসুন্ধরা গ্রুপ এবং সিমেন্ট শিল্পের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়েছে।

সম্মেলনে সিমেন্ট শিল্পের শীর্ষস্থানীয় ব্যক্তি, বিক্রয় বিশেষজ্ঞ এবং স্টেকহোল্ডারদের মেলবন্ধনের মাধ্যমে এই শিল্পের অভূতপূর্ব বৃদ্ধি এবং উদ্ভাবনের দিকে আলোকপাত করা হয়েছে। সম্মেলনে অমূল্য এবং ভবিষ্যৎ দিকনির্দেশনামূলক বক্তৃতা রাখেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান।

এছাড়াও বক্তৃতা রাখেন বসুন্ধরা গ্রুপের সেক্টর সি এর কর্মকর্তাবৃন্দ: মোহাম্মদ মুস্তাফিজুর রহমান-সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর; “প্লানড, ডিসিপ্লিনড, এবং সায়েন্টিফিক সেলস কল এবং সেলসম্যানশিপ-ভালো সিমেন্ট সেলসম্যানের বৈশিষ্ট্য” বিষয়ে, কে এম জাহিদ উদ্দিন-ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর; কে এম শাহেদ জাহিদ-চিফ অপারেটিং অফিসার, মিডল ইস্ট এন্ড আফ্রিকা ডিভিশন; “সেলস অপারেশন, টার্গেট সেটিং, এবং অন্যান্য সেলস অপারেশনাল আসপেক্টস “ বিষয়ে, শাহ জামাল সিকদার-প্রধান বিক্রয় কর্মকর্তা; এবং “কর্পোরেট কাস্টমার হ্যান্ডেলিং” বিষয়ে, আইআরকেএম সালাহউদ্দিন বিশ্বাস-ডেপুটি জেনারেল ম্যানেজার, যা উপস্থিত সবাইকে আলোকিত এবং উদ্বুদ্ধ করেছে।

সম্মেলনে বসুন্ধরা গ্রুপ, সেক্টর সি, থেকে আরও উপস্থিত ছিলেন মির্জা মুজাহিদুল ইসলাম-চিফ অপারেটিং অফিসার; মোহাম্মদ কামরুল হাসান-চিফ ফিনান্সিয়াল অফিসার, মোহাম্মদ ইমরান বিন ফেরদৌস-হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন, মোহাম্মদ আলাউদ্দিন-হেড অব মার্কেটিং এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সম্মেলন জুড়ে অংশগ্রহণকারীরা প্রাণবন্ত আলোচনা, কর্মশালা এবং নেটওয়ার্কিং সেশনে নিযুক্ত থেকে নতুন সম্পর্ক এবং সহযোগিতার ভিত্তি স্থাপন করে। ইভেন্টটির মাধ্যমে বসুন্ধরা গ্রুপের প্রতিশ্রুতি এবং বাংলাদেশ এবং এর বাইরে সিমেন্ট বিক্রয়ের ভবিষ্যত গঠনে আলোকপাত করে।

বসুন্ধরা সিমেন্ট বিক্রয় সম্মেলন-২০২৪ এর সাফল্য বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উদ্ভাবনের চালিকা শক্তি হিসেবে বসুন্ধরা গ্রুপের অবস্থানকে সুদৃঢ় করে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা